বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম ব্যবহার করে চলছে দখল-চাঁদাবাজি!

নিজস্ব প্রতিবেদন ০৭ নভেম্বার ২০২৪ ০৫:১৬ এ.এম

আন্দোলনকারী শিক্ষার্থীদের নাম ব্যবহার করে চলছে দখল-চাঁদাবাজি! ছবি: সংগৃহীত

আন্দোলনকারী শিক্ষার্থী পরিচয়ের আড়ালে চলছে দখলবাজি। কোথাও আবার চাঁদাবাজি। এমন অভিযোগ পাওয়া গেছে মিরপুর, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায়।

অভিযুক্ত শিক্ষার্থীদের দাবি, অন্যায়ের বিরুদ্ধেই তাদের এ তৎপরতা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়করা বলছেন, এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের বিভিন্ন গ্রুপ এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

সম্প্রতি মিরপুর মডেল থানা চত্বরে কয়েকজন তরুণ-তরুণী মিলে বেধড়ক মারধর করেন মাঝবয়সি এক নারীকে। অভিযোগ, ওই নারী শিশুচুরির সঙ্গে জড়িত। খোদ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর নাকের ডগায় এহেন কর্মকাণ্ডের পরও নির্বিকার যেন সবাই।

জানা যায়, মারধরকারীরা মিরপুরে পরিচিত টিম ট্রিপল এসের সদস্য। শিশু হাসপাতালে ঢুকে প্রকাশ্যে চিকিৎসকদের হেনস্তারও অভিযোগ রয়েছে গ্রুপটির বিরুদ্ধে।

প্রতিনিয়ত এমন ঘটনার জন্ম দিচ্ছেন তিন মাস আগে গণদাবি নিয়ে মাঠে থাকা শিক্ষার্থীদের কেউ কেউ। বৈষম্যবিরোধী ছাত্র পরিচয়ে মিরপুরের একটি ভবনে অভিযান চালানোর সময় দোকানে লুটপাট করে টিম ট্রিপল এস। তাদের সঙ্গে যোগ দেয় ধানমন্ডি থেকে আসা ‘টিম অভিযোগ’ নামে আরেকটি দল। নির্বিচারে সেদিন ১৮টি দোকান ভাঙচুর করা হয়।

মিরপুর মহিলা সমিতির ভবনটি নিয়ে দেড় যুগেরও বেশি সময় ধরে চলছে আইনি লড়াই। ৫ আগস্ট পটপরির্তনের পর নিজেকে সমিতির সভাপতি দাবি করেন দেলোয়ারা আক্তার রিনা নামে এক নারী। ভবনটি দখলে নিতে  ট্রিপল এস ও টিম অভিযোগের সদস্যদের সহায়তা নেন তিনি। উদ্দেশ্য হাসিলের পর সিদ্ধান্ত হয়, আইনি সমাধানের চেষ্টা হলে হামলা করা হবে মিরপুর মডেল থানাতেও।

রিনা বলেন,  ‘যে কাজটা আমরা এত বছরেও পারি নাই, সেটা এই ছেলেপেলেদের মাধ্যমে উদ্ধার করেছি।’

সাম্প্রতিক এসব ঘটনা নিয়ে গ্রুপ দুটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সময় সংবাদ। সাড়া মেলেনি টিম ট্রিপল এসের। টিম অভিযোগের দাবি, যা কিছু হচ্ছে ,তাতে সায় আছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের।

রাজধানীর সীমা ছাড়িয়ে এসব ঘটনা এখন কম-বেশি দেশজুড়েই ঘটে চলেছে। গাজীপুরের শ্রীপুরে ডাকঘরে ঢুকে ম্যানেজারকে আটকে রেখে ভাঙচুর এবং ২ লাখ টাকা লুটপাটের অভিযোগের তীরও শিক্ষার্থীদের দিকেই।

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা অবশ্য এসব ঘটনাকে দেখছেন কিশোর গ্যাংয়ের অপকর্ম হিসেবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আবদুল হান্নান মাসুদ বলেন, ‘টিম অভিযোগ ও টিম এসএস -- এগুলো হচ্ছে গ্যাং কালচার। কিন্তু আমাদের কোনো কর্মকাণ্ড হলে কোনো টিমের নয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হবে। আমারা তো কোনো গ্যাং কিংবা টিমের সঙ্গে বসি না।’ 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন