নিজস্ব প্রতিবেদন ০৫ এপ্রিল ২০২৫ ০৯:২৮ এ.এম
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দেশের মিডিয়ার সঙ্গে অনেক বিদেশি মিডিয়ার ভালো সম্পর্ক রয়েছে, তারা অনেক সময় মিথ্যা সংবাদ দিতে চায়। কিন্তু আপনারা সত্য সংবাদ দিয়ে সেটাকে কাউন্টার করবেন। এতে করে তাদের মুখে চুনকালি পড়বে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের যদি কোনো ভুল থাকে সেটা আপনারা প্রকাশ করবেন। তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু কোনো মিথ্যা সংবাদ প্রকাশ করবেন না।
তিনি বলেন, অন্যবারের তুলনায় এবার নদীর পানি ভালো রয়েছে। এবার পুণ্যাথীর সংখ্যা গতবারের তুলনায় অনেক বেশি। শুক্রবার রাত থেকে আজ রাত ১২টা পর্যন্ত লগ্নের সময় অনুযায়ী আপনারা পুণ্যস্নান করে নেবেন। এখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, সেনাবাহিনী, আনসার, ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসনসহ সবাই কাজ করছে।
তিনি আরও বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এই স্থানকে কীভাবে পর্যটন কেন্দ্র করা যায় সে বিষয়ে আমরা দেখবো। কিন্তু পর্যটন কেন্দ্র থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা একটা পূণ্যভূমি। এটা ধর্মীয় বিষয়। পর্যটকরা এখানে এলে ধর্মীয় ভাবগাম্ভীর্য যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।
তিনি বলেন, আমাদের এখানে কোনো ধরনের ভেদাভেদ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান কারও কোনো ভেদাভেদ নেই। এখানে আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশি হিসেবে আমরা এখানে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার থেকে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্যস্নান। শুক্রবার (৪ এপ্রিল) রাত ২টা থেকে শুরু হয়ে ৫ এপ্রিল রাত ১২টা ৪৫ পর্যন্ত দুদিনব্যাপী এই উৎসব চলবে। স্নানের লগ্ন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে উৎসবে মেতে উঠেছেন দেশ-বিদেশ থেকে আসা লাখো পূণ্যার্থী।
এবারের স্নানোৎসবে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে, নারায়ণগঞ্জ প্রশাসন, পুলিশ এবং সেনাবাহিনী নিয়মিত লাঙ্গলবন্দ স্নান উৎসব এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বিশেষ নিরাপত্তার অংশ হিসেবে এবার ড্রোন মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। পূণ্যার্থীদের সুবিধার জন্য ম্যাপ টানিয়ে দেওয়া হয়েছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা