নিজস্ব প্রতিবেদন ০৫ এপ্রিল ২০২৫ ০৯:৩৪ এ.এম
ছবি: সংগৃহীত
বরগুনার আমতলী উপজেলায় নেশা করতে টাকা চেয়ে না পেয়ে পলি বেগম নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্রের কোপে হাত বিচ্ছিন্ন করে দিয়েছেন তার মাদকাক্ত স্বামী সাইদুর রহমান।
শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে আমতলী উপজেলার দক্ষিণ টেপুড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই গৃহবধূ বর্তমানে ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্রে (পঙ্গু) ভর্তি রয়েছে।
শনিবার (৫ এপ্রিল) দুপুরের দিকে এ ঘটনায় ভুক্তভোগী পলি বেগমের বোন মিলি বেগম সাইদুর রহমানকে অভিযুক্ত করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন। আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত সাইদুর রহমান মৃধা আমতলী উপজেলার আবুল হাসেম মৃধার ছেলে। তিনি একটি সরকারি হাসপাতালে অফিস সহায়ক হিসেবে চাকরি করতেন। বর্তমানে অবসরে থাকলেও দীর্ঘবছর ধরে তিনি বিভিন্ন ধরনের মাদক সেবন করেন। আর এ নেশার টাকা জোগাড় করতে না পেরে স্ত্রী পলি বেগমের কাছে টাকা চান সাইদুর। এ সময় নেশা করতে টাকা দিতে অস্বীকৃতি জানালে স্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন সাইদুর। এতে পলি বেগমের ডান হাতের কনুই থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্বজনরা আহত অবস্থায় পলি বেগমকে উদ্ধার করে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখান থেকে ভুক্তভোগী ওই গৃহবধূকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পূর্নবাসন কেন্দ্রে (পঙ্গু) প্রেরণ করা হয়।
এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূর বোন থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন