বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শেখ তাপস সিঙ্গাপুরে, সন্ধান দিলেন ‘ডিবি হারুন’

নিজস্ব প্রতিবেদন ০৯ এপ্রিল ২০২৫ ১০:৫৫ এ.এম

শেখ তাপস সিঙ্গাপুরে, সন্ধান দিলেন ‘ডিবি হারুন’ ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ শাসিত সরকার পতনের আগেই অনেক মন্ত্রী-এমপি, বড় বড় রাজনীতিবিদরা গা ঢাকা দিয়েছেন। তাদের মধ্যে কয়েকজন গ্রেপ্তার হয়ে জেল খাটছেন। বেশিরভাগই পালিয়ে বিদেশ চলে গেছেন। সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের অবস্থান নিয়ে মানুষের মনে কৌতুহল সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ পুনর্গঠিত হলে তিনি নেতৃত্ব দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন চলছে। এর মধ্যেই শেখ তাপসকে নিয়ে নতুন তথ্য দিলেন সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ।

গত ৭ এপ্রিল কানাডার নাগরিক টিভির বার্তা প্রধান নাজমুস সাকিবের এক প্রতিবেদনে সম্প্রচার করা হয় সাবেক ডিবি প্রধান হারুনের একটি কল রেকর্ড। সেখানে হারুনকে বলতে শোনা যায়, সিঙ্গাপুরে আছেন শেখ তাপস।

জানা গেছে, গত বছর ৩ আগস্ট ঢাকা ছাড়েন শেখ তাপস। সেদিন তাকে বিমানবন্দরে আটকে দেওয়া হলে তিনি তার পরিবারকে যুক্তরাজ্যে পাঠিয়ে দেন। এরপর রাতের ফ্লাইটে সিঙ্গাপুর চলে যান শেখ তাপস। এখনো তিনি ভিসা ছাড়াই সিঙ্গাপুরে থাকছেন।

শেখ তাপসের বিরুদ্ধে রয়েছে বিস্তর অভিযোগ। হাজার হাজার কোটি টাকার অবৈধ লেনদেন, অর্থ আত্মসাতের অভিযোগসহ নানা ঘটনায় বিতর্কিত তিনি। দুদকে তার বিরুদ্ধে মামলাও চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যাচেষ্টা মামলারও আসামি তাপস। সবচেয়ে গুরুতর অভিযোগ আভিযোগ করেছেন পিলখানা হত্যাযজ্ঞে নিহত মেজর শাকিলের ছেলে রাকিন আহমেদ। তিনি দাবি করেছেন, ১৫ বছর আগে পিলখানা হত্যাকাণ্ডে সাবেক শেখ ফজলে নূর তাপসসহ অনেকে সরাসরি যুক্ত ছিলেন।

এর আগে, ২০২৩ সালে একশ কোটি টাকার মানহানির ক্ষতিপূরণ চেয়ে ব্যাপক সমালোচিত হন ব্যারিস্টার তাপস। সে বছর ১৩ মে ডেইলি স্টারে প্রকাশিত এক রম্য রচনায় মানহানি করা হয়েছে দাবি করে একশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক এই মেয়র। ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিন জনের নামে লিগ্যাল নোটিশ পাঠান তিনি। এরপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একশ কোটি টাকা দামের মেয়র বলে সম্বোধন করা হতো তাকে।

২০২৩ সালের শুরুর দিকে সড়কের গাছ কেটে নেতিবাচক আলোচনায় আসেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাজধানীর সাতমসজিদ সড়কে গভীর রাতে গাছ কেটে ফেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গাছ কা্টা বন্ধ করতে মেয়রের সঙ্গে দেখা করতে গেলে শেখ তাপসের নির্দেশের পরিবেশবিদ, বর্তমান উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নগর ভবনে ঢুকতে দেওয়া হয়। তখন এ নিয়ে নানা মহলের সমালোচনা, বিক্ষোভ সমাবেশের পর গাছ কাটা বন্ধ রাখা হয়।

পরের বছর ২০২১ সালে জানুয়ারিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মেয়র থাকার যোগ্য নয় বলে দাবি করেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ করেছেন ও করছেন।

এছাড়া একজন প্রধান বিচারপতিকে নামিয়ে দিয়েছিলেন বলে যে মন্তব্য করেছিলেন ঢাকা দক্ষিণ সিটি’র মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ২০২৩ সালে মে মাসে তার এই বক্তব্য আদালত পর্যন্ত গড়ায়। তাপস বলেছিলে, ‘মনটা চায় আবার ইস্তফা দিয়ে ফিরে আসি। যেখানে মুগুর দেয়ার সেটাও জানি। একজন চিফ জাস্টিসকেও নামিয়ে দিয়েছিলাম। মশিউজ্জামানকে (বারের গত নির্বাচনের সাব কমিটির প্রধান) আমরা মনে করতাম, ওরে বাবা, কী জানি ফেরেস্তা আসছে। সবচেয়ে বড় চোর হলো মশিউজ্জামান। যে সকল সুশীলরা আমাদেরকে বুদ্ধি দিতে যাবেন সেই সকল সুশীলদের আমরা বস্তায় ভরে বুড়িগঙ্গা নদীর কালো পানিতে ছেড়ে দেবো।’

তথ্য সুত্র: ইত্তেফাক

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা