নিজস্ব প্রতিবেদন ১২ এপ্রিল ২০২৫ ০৫:৫০ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট (আরআরআই) প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিশারিজ সংশ্লিষ্ট কোনো বিভাগ অন্তর্ভুক্ত নেই বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। ফিশারিজ সংশ্লিষ্ট বিভাগ অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের এক শিক্ষার্থী বলেন, ‘নদী ও জলজ পরিবেশের গবেষণায় আমরা সরাসরি যুক্ত থাকি। অথচ নদী গবেষণা ইনস্টিটিউট আমাদের বাদ দিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে, তা অবিচার।’
শিক্ষার্থীদের ভাষ্য, এ ধরনের সিদ্ধান্ত শুধু শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য নয়, বরং দেশের নদীভিত্তিক প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনাকেও হুমকির মুখে ফেলতে পারে। নদী গবেষণা ও ব্যবস্থাপনায় ফিশারিজ বিশেষজ্ঞদের গুরুত্ব অনস্বীকার্য হলেও, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিতে ফিশারিজ ডিগ্রিধারীদের উপেক্ষা করা শিক্ষার্থীরা বৈষম্যমূলক বলে মনে করছেন তারা।
তাদের দাবি, বাংলাদেশের নদ-নদী, হাওর-বাঁওড় ও অন্যান্য জলাশয়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, মাছের প্রজনন ক্ষেত্র চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনার ক্ষেত্রে ফিশারিজ গ্র্যাজুয়েটদের অবদান সুস্পষ্ট। তারপরও কেন তাদের সুযোগ থেকে বঞ্চিত করা হলো, সে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহবান জানিয়েছেন।
শিক্ষার্থীদের দাবি, ফিশারিজ ডিগ্রিধারীদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে পুনরায় সার্কুলারে অন্তর্ভুক্ত করতে হবে। নদী গবেষণার প্রতিটি ধাপে মাৎস্যবিজ্ঞানীদের অবদান নিশ্চিত করতে হবে। যদিও এ বিষয়ে নদী গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে বিনামূল্যে রাশিয়ান ভাষা সার্টিফিকেট কোর্স সম্পন্ন
ঢাবি ছাত্রদল নেতা শাওনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, মামলা দায়ের
ডাকসুর উদ্যোগে নিয়মিত শরীরচর্চা প্রোগ্রাম চালু
চাকসু নির্বাচনের ৯৩৬ জন প্রার্থীর সকলের ডোপ টেস্ট রিপোর্ট নেগেটিভ
জবির রেজিস্ট্রার দপ্তরে ব্যাপক রদবদল, জানেন না উপাচার্য
১৬ অক্টোবর রাকসু নির্বাচন
রাবিতে ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ফজলুর রহমানের বিরুদ্ধে ঢাবিতে মানববন্ধন
ঢাবি উপাচার্যকে নিয়ে অসত্য তথ্য প্রচারের প্রতিবাদ কর্তৃপক্ষের
বিএনপি নেতা ফজলুর রহমানকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলল ডাকসু
আমির হামজার বক্তব্য খুবই পরিকল্পিত: আব্দুল কাদের
আমির হামজার ভর্তি হওয়ার দাবি মিথ্যা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন
ছাত্রদল নেতার নেতৃত্বে অবৈধ দোকান উচ্ছেদ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাবিতে পোষ্য কোটা স্থগিত
ডাকসু নির্বাচন নিয়মিত করার উদ্যোগ নিতে হবে: ভিপি সাদিক কায়েম
জকসু নির্বাচন ২৭ নভেম্বর
জাকসু নির্বাচনে ২৫ পদের ২০টিতেই জিতল শিবিরসমর্থিত প্যানেল
জাকসুর ভিপি হলেন আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম
জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা
জাকসু নির্বাচন হল সংসদের শীর্ষ পদে জয়ী হলেন যারা
জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু
সন্ধ্যা ৭টার মধ্যে ফল ঘোষণার আশা জাকসু নির্বাচন কমিশনের
জাবিতে রবিবার একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ
জাকসুর ফল ঘোষণা করতে শুক্রবার সকাল হতে পারে
জাকসু নির্বাচন বর্জনের পর রাতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের
চাকসুর আলোচনা সভায় হট্টগোল, শেষ মুহূর্তে ছাত্রদলের সভা বর্জন
জাকসুর ভোট গ্রহণ শেষ, এখন গণনার পালা
কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বর্জন করলো ছাত্রদল
ডাকসু নির্বাচন: শাহবাগে শিবির সমর্থকদের উচ্ছ্বাস, বিজয় মিছিলের প্রস্ততি
ডাকসুর ৪ হলের ফল ঘোষণা: সাদিক কায়েম ৩৭২১, আবিদ ৯৪৪