নিজস্ব প্রতিবেদন ২০ মে ২০২৫ ০৮:১৭ এ.এম
ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি। এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। হওয়ার সম্ভাবনা মোটামুটি।
তিনি বলেন, সামনে বাজেট, এজন্য হয়ত একটু সময় লাগবে। আমি ওয়ার্ক আউট করে দেখি কখন থেকে দিতে পারব, কত দিতে পারব।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।
বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে কী থাকছে– এমন প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতা নিয়ে এখন কিছু বলব না। আমরা কাজ করছি, দেখছি। এটা আমরা অ্যাক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা কাজ করছেন, সেটা করে আমার কাছে দেবেন।
মহার্ঘ ভাতা হচ্ছে কী– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হওয়ার চান্স মোটামুটি, একটু সময় লাগবে। বাজেটে আমি ওয়ার্ক আউট করে দেখি কখন থেকে দিতে পারব, কত দিতে পারব।
অ্যামাউন্ট কত হতে পারে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা বলা যাবে না, এটা বললে তো সব বলা হয়ে যাবে।
১০ থেকে ১৫ শতাংশের একটা কথা শোনা যাচ্ছে, বিষয়টা কী এরকম– জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করব, এরপর কেবিনেটে যাবে, প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন, তারপর জানতে পারবেন।
সরকারি চাকরিজীবীরা হতাশ হয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা হওয়ার সুযোগ নেই, আমরা কনসিডার করব।
তাহলে বলতে পারি সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর আছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এমন কিছু বলার দরকার নেই, তবে আমরা বিবেচনা করব।
স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধ করা হয়েছে। এর ফলে কী প্রভাব পড়তে পারে এবং সে বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে– জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করব। আমি তো এখনই বলতে পারব না। ওনারা আসবে আমার কাছে কথা বলতে।
আজ বিকেলে তো আপনার কাছে এনবিআর আসবে, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এনবিআরের বিষয়ে আমি কিছু বলব না। একইসঙ্গে এনবিআরকেও মন্ত্রণালয়ে কিছু বলতে দেব না। যদি কাভারেজ করেন তাদের ইসে (পক্ষে) তাহলে আমি পানিশমেন্টের ব্যবস্থা নেব। আমি বাংলাদেশ ব্যাংকে থাকতে যখন ব্যাংকারদের সঙ্গে কথা বলেছি তাদের স্পষ্ট বলে দিতাম কোনো ব্যাংকার, চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংক নিয়ে কিছু বলবেন না।
অর্থ উপদেষ্টা বলেন, আতিউর রহমানের সময়ে দেখেছি চেয়ারম্যানরা কথা বলে, আমি এই করেছি সেই করেছি। আমি কিন্তু এগুলো অ্যালাউ করব না। এনবিআর যদি কিছু বলতে চায় বাইরে (মন্ত্রণালয়ের বাইরে) গিয়ে বলবে।
সালেহউদ্দিন আহমেদ বলেন, আজকের বৈঠকে আমরা এলএনজিসহ কয়েকটি পণ্য তাড়াতাড়ি আমদানি করার অনুমোদন দিয়েছি। এ ছাড়া কয়েকটা ভূতাপেক্ষ বিষয় ছিল– সিলেট, হবিগঞ্জের সড়কগুলো বন্যায় নষ্ট হয়ে গেছে। একইসঙ্গে যশোর মেডিকেল কলেজের হাসপাতালটা হয়নি, কক্সবাজার মেডিকেল কলেজ আছে হাসপাতাল হয়নি। হাসপাতাল ছাড়া মেডিকেল কলেজ ইফেক্টিভ না। এগুলো আমরা অনুমোদন দিয়েছি।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা