বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

সেনানিবাসে আশ্রয় নেওয়া ২৪ রাজনীতিকের কে কোথায়

নিজস্ব প্রতিবেদন ২৪ মে ২০২৫ ০৭:৩৪ এ.এম

সেনানিবাসে আশ্রয় নেওয়া ২৪ রাজনীতিকের কে কোথায় ছবি: সংগৃহীত

গত বছরের ৫ আগস্ট আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারত গেলেও অনেক আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, সরকারি কর্মকর্তা, বিচারপতি ঢাকা ক্যান্টনমেন্টসহ দেশের বিভিন্ন ক্যান্টনমেন্টে আশ্রয় নেন। সর্বশেষ গত বৃহস্পতিবার সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ জনের একটি তালিকা দেওয়া হয়।

যাতে দেখা যায়, ঢাকা ক্যান্টনমেন্টে ২৪ জন আওয়ামী লীগ নেতা-এমপি, মন্ত্রী আশ্রয় নেন। পরে এরা সুবিধাজনক সময়ে সেনানিবাস ত্যাগ করেন। বর্তমানে এরা কে কোথায় রয়েছেন, তা নিয়ে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

জানা যাচ্ছে, এ ২৪ জনের মধ্যে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী দেশেই অবস্থান করছেন। তিনি ক্যান্টনমেন্টে রয়েছেন বলে এর আগে একাধিকবার সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর বেরিয়েছে। সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু রয়েছেন লন্ডনে।

দেশে কারাগারে রয়েছেন সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শাজাহান খান, সাবেক এমপি বহু বিতর্কিত সায়েদুল হক সুমন (ব্যারিস্টার সুমন নামে পরিচিত), বগুড়া-৬ আসনের সাবেক এমপি রাগিবুল আহসান রিপু, আওয়ামী লীগ নেতা সুজন সাত্তার, সাবেক এমপি এমএ লতিফ।

এদের মধ্যে ভারতে পালিয়ে গেছেন টাঙ্গাইলের ত্রাস, সাবেক এমপি ছোট মনির, আওয়ামী লীগ নেতা ময়মনিসিংহ সিটি করপোরেশনের সাবেক মেয়র ইকরামুল হক টিটু, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আবু জাহির, বগুড়া-৪ আসনের সাবেক এমপি একেএম রেজাউল করিম তানসেন, সাবেক এমপি নাজমা আকতার, জামালপুরের মাদারগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম।

এদের কেউ কেউ ভারতের কলকাতা, মেঘালয় ও দিল্লিতে অবস্থান করছেন বলে জানা গেছে।

এ ছাড়া ছাত্রলীগের সাবেক নেতা- সাবেক এমপি ইকবালুর রহিম এবং যশোরের সাবেক এমপি কাজী নাবিল আহমেদ যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বলে জানা গেছে। সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী রয়েছেন লন্ডনে। কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সাবেক চেয়ারম্যান শরিফ কামাল দেশে রয়েছেন।

কাউন্সিলর এসএম রফিউদ্দিন আহমেদ, এসএম ফয়সাল আহমেদ রানা, বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লবের অবস্থান সম্বন্ধে জানা যায়নি। খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক, বাগেরহাট-৪ আসনের সাবেক এমপি হাবিবুন নাহার এখনো দেশে আত্মগোপনে রয়েছেন বলে একাধিক অসমর্থিত সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার আইএসপিআর জানায়, প্রাণনাশের আশঙ্কায় যেসব ব্যক্তি সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন, তাদের মধ্যে ছিলেন ২৪ জন রাজনৈতিক ব্যক্তিত্ব, পাঁচজন বিচারক, ১৯ জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, ৫১৫ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১২ জন কর্মকর্তা-কর্মচারী এবং ৫১ জন পরিবার-পরিজন (স্ত্রী ও শিশু)।

সব মিলিয়ে মোট ৬২৬ জনকে দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। সংস্থাটি জানায়, ওই সময় শুধু মানবিক দায়বদ্ধতা থেকেই এই আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছিল। আইনবহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকিতে থাকা এসব মানুষের প্রাণরক্ষা করাই ছিল সেনাবাহিনীর মূল উদ্দেশ্য।

আইএসপিআর আরো জানায়, পরিস্থিতি উন্নয়নসাপেক্ষে, আশ্রয় গ্রহণকারীদের বেশির ভাগই এক-দুদিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন এবং এর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে আনীত অভিযোগ-মামলার ভিত্তিতে, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

আইএসপিআরের বিবৃতিতে আরো জানানো হয়, সেনানিবাসে অবস্থানকারী ও আশ্রয় প্রার্থীদের ব্যাপারে ২০২৪ সালের ১৮ আগস্ট আইএসপিআর আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। একই দিন ১৯৩ জন ব্যক্তির একটি তালিকা (৪৩২ জন সাধারণ পুলিশ সদস্য ও একজন এনএসআই সদস্য ব্যতীত) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। যা ছিল একটি মীমাংসিত বিষয়।

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা