নিজস্ব প্রতিবেদন ০২ সেপ্টেম্বার ২০২৫ ০১:১৯ পি.এম
ছবি: সংগৃহীত
নোয়াখালীতে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল খোলাবাজারের বিক্রির অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলার কবিরহাট উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঘোষবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই বিএনপি নেতার নাম অজি উল্যাহ। তিনি কবিরহাট উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক। তার বিরুদ্ধে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের সরকারি চাল বিক্রির অভিযোগ রয়েছে। তিনি ১৫ টাকা কেজি দরে এসব চাল স্থানীয় একটি বাজারে বিক্রি করছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্র জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চালের পরিবেশক (ডিলার) হন বিএনপি নেতা অজি উল্যাহ। তবে কিছুদিন পরেই স্থানীয় লোকজন তার বিরুদ্ধে এ কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ তোলেন। গত শনিবার বিকেলে স্থানীয় লোকজন তিন বস্তা চাল খোলাবাজারে বিক্রির সময় তাকে আটক করেন। পরে এ ঘটনায় উপজেলা উপ-খাদ্য পরিদর্শক মো. ছালেহ উদ্দিন বাদী হয়ে গতকাল সোমবার কবিরহাট থানায় বিশেষ ক্ষমতা আইনে অজি উল্যাহর বিরুদ্ধে একটি মামলা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আজ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে পাঠানো হয়েছে।’
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন