নিজস্ব প্রতিবেদন ০৫ সেপ্টেম্বার ২০২৫ ০৭:২৯ পি.এম
ছবি: সংগৃহীত
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলো তাদের মতামত জমা দিচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত মোট ২৮টি দল প্রস্তাব জমা দিয়েছে। তবে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই তিন বড় শক্তির অবস্থানে স্পষ্ট ভিন্নতা দেখা যাচ্ছে।
বিএনপি বলছে, গণভোট বা গণপরিষদের মাধ্যমে সনদ বাস্তবায়ন সাংবিধানিক ক্যু সমতুল্য। তাদের প্রস্তাব, আগামী সংসদ নির্বাচনের পর দুই বছরের মধ্যে নির্বাচিত সরকার ধাপে ধাপে সনদ বাস্তবায়ন করবে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত তিন পৃষ্ঠার মতামতে বলা হয়, সংবিধানের অধীনে গঠিত কোনো সরকার বিদ্যমান সংবিধান বাতিল করে নতুন সাংবিধানিক কাঠামো চাপিয়ে দিতে পারে না। সেটি গণতান্ত্রিক সংস্কার নয়, বরং ‘ক্যু’ হিসেবে গণ্য হবে।
তাদের মতে, জুলাই গণঅভ্যুত্থান সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ন করেনি। তাই সনদকে সংবিধানের ঊর্ধ্বে স্থান দেওয়া সম্ভব নয়।
বিএনপি তিন দফা বাস্তবায়ন প্রস্তাব দিয়েছে—
১. অন্তর্বর্তীকালীন সরকার ‘আশু করণীয় সংস্কার’ দ্রুত কার্যকর করবে।
২. যেসব সুপারিশ তাত্ক্ষণিক নয়, সেগুলোর প্রক্রিয়া শুরু করবে।
৩. নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার দুই বছরের মধ্যে বাকি সংস্কার ও সংবিধান সংশোধনী বাস্তবায়ন করবে।
জামায়াত ইসলামী মনে করে, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের সরাসরি মতামত জরুরি। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংবিধানের ৭(১) অনুচ্ছেদ অনুসারে গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক আদেশ—এই পথের যেকোনো একটি হওয়া উচিত।
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রস্তাব করেছে একটি গণপরিষদ গঠনের। তাদের মতে, জনগণের প্রতিনিধি, রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক শ্রেণির অংশগ্রহণে গঠিত গণপরিষদই হবে সবচেয়ে গণতান্ত্রিক ও স্থায়ী সমাধান। এতে ভবিষ্যতের বৈধতা-সংকটও এড়ানো সম্ভব হবে।
জাতীয় ঐকমত্য কমিশন জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর মতামত যাচাই ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর আগামী সপ্তাহে চূড়ান্ত জুলাই সনদ দলগুলোর কাছে পাঠানো হবে। ভাষাগত দিক ও কয়েকটি আপত্তি বিবেচনায় কিছু সংশোধনও করা হচ্ছে।
তবে সনদ বাস্তবায়নের রূপরেখা আলাদা করে সরকারের কাছে জমা দেওয়া হবে, রাজনৈতিক দলগুলোকে নয়।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা