নিজস্ব প্রতিবেদন ২২ সেপ্টেম্বার ২০২৪ ০৮:০৮ এ.এম
ছবি: সংগৃহীত
ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা না পেয়ে অসহায় পরিবারের একটি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা নামের একটি এনজিওর মাঠকর্মীদের বিরুদ্ধে।
শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
দৌলতপুর গ্রামের কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান, সম্প্রতি তিনি দক্ষিণ আইচা গ্রামীণ জনউন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। ঋণ নেওয়ার পর সপ্তাহে আড়াই হাজার টাকা করে তের কিস্তি পরিশোধ করেন তিনি। দেশের বর্তমান পরিস্থিতিতে ঋণের কিস্তি দিতে না পারায় ওই এনজিওর কর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম শনিবার বিকালে তার বাড়িতে গিয়ে গোয়ালঘর থেকে একটি গাভী গরু নিয়ে যান। এ সময় গরুটি নিতে নিষেধ করলেও তারা তা শুনেননি। গাভিটির চার মাসের একটি বাছুর রয়েছে।
কুলসুম জানান, তিনি ক্ষেতে খামারে কাজ করে সংসার চালান। তিনি তাদের কাছে সমিতির টাকা পরিশোধে সময় চেয়েছেন, কিন্তু তারা তা শোনেননি।
স্থানীয় ইউপি সদস্য ছালাউদ্দিন মুন্সি বলেন, ‘এনজিওর টাকা দিতে না পারায় গোয়ালঘর থেকে গরু নেওয়া অমানবিক। তারা এটা করতে পারে না।’ তদন্ত করে এনজিওটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
গরু নেওয়ার কথা স্বীকার করে সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম সংবাদ কর্মীদের বলেন, ‘এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ নিয়ে কয়েকটি কিস্তি দিয়েছেন। এরপর ঋণখেলাপি করছেন তিনি। সেই টাকা পরিশোধ করতে বারবার বলা সত্বেও টাকা না দেওয়ায় তার একটি গরু নিয়ে এসেছি।’
ম্যানেজার মো. শামীম বলেন, ‘কিস্তির টাকা পাওনা থাকায় একটি গরু নিয়ে এসেছি।’
দক্ষিণ আইচা থানার ওসি মো.সাঈদ আহমেদ বলেন, অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন