নিজস্ব প্রতিবেদন ০৯ সেপ্টেম্বার ২০২৫ ১০:২৭ এ.এম
ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন চর গঙ্গামতিতে সংরক্ষিত বনের অর্ধেকের বেশি জমি দখল করে নিয়েছে একটি প্রভাবশালী মহল। নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে। বনের জায়গা ভরাট করে গড়ে উঠছে কৃষিজমি, বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ধ্বংসের মুখে পড়েছে পরিবেশ ও জীব বৈচিত্র্য।
অভিযোগ রয়েছে, স্থানীয় বেলাল শরীফ, ইয়ামিন শরীফ, আল-আমিন শরীফ ও মন্নান শরীফের নেতৃত্বে এ দখল প্রক্রিয়া অব্যাহত আছে। বন কর্মকর্তাদের ম্যানেজ করেই তারা এ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে এলাকার মানুষের মুখে মুখে শোনা যায়। বনবিভাগ থেকে মাঝে মধ্যে মামলা হলেও এখনো কোনো প্রভাবশালীকে আইনের আওতায় আনার নজির নেই বলে এলাকাবাসী অভিযোগ করেন।
সরেজমিনে দেখা যায়, স্থানীয় জেলে সোবাহান মাঝি মাথায় করে গাছ বহন করছেন। তিনি বলেন, স্যারদের (বনবিভাগ) নির্দেশে তিনি গাছের ডাল কেটেছেন।
স্থানীয়রা বলেন, বন কর্মকর্তাদের টাকা দিলেই গাছ কাটতে আর কোনো বাধা নেই। অভিযোগ করলেও বনবিভাগের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় না।
তবে বন উজাড়ের সঙ্গে জড়িত থাকায় অভিযুক্ত আল-আমিন শরীফ বলেন, তাদের কোনো জমি নেই। কে বা কারা গাছ কাটছে, তা তিনি জানেন না।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের (উপরা) সদস্য সচিব আসাদুজ্জামান মিরাজ বলেন, গঙ্গামতির বন পরিবেশের রক্ষাকবচ। এ বন প্রকৃতি, মানুষ ও বন্যপ্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই দ্রুত ব্যবস্থা নিতে হবে।
বনবিভাগের চর গঙ্গামতি বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক টাকার বিনিময়ে বনদস্যুদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয়দের সতর্ক করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা কেএম. মনিরুজ্জামানও একই কথা বলে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ না করার অনুরোধ জানান।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন