নিজস্ব প্রতিবেদন ০২ ডিসেম্বার ২০২৪ ০৭:৪১ এ.এম
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, আগে রাষ্ট্র সংস্কার ও জনআকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে, পরে নির্বাচনের কথা ভাবতে হবে। বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে পটুয়াখালী শহরের টিনপট্টির জেলা কার্যালয়ে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ডান, বাম, বিএনপি-জামায়াতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে, এ কারণে নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়, যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে পারে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, কোনো বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগণের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সেদিকে লক্ষ রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, হিন্দুদের ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী বিদেশি এজেন্ট দেশের সাম্প্রদায়িক সহিংসতা ঘটানোর চেষ্টা করছে। সরকার কঠিন হাতে তাদের প্রচেষ্টা প্রতিহত করেছে। জনসাধারণকে বুঝতে হবে দিল্লিকে খুশি রেখে তাদের গোলামি করে যারা এতদিন ক্ষমতায় ছিল, তাদের পতনে দিল্লি খুশি নয়। এ কারণে তারা বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করে তাদের সমর্থিত নতুন সরকার বাস্তবায়নের জন্য ষড়যন্ত্র করছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি কেউ চাঁদাবাজি ও দখলের মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তবে দেশে আবারও ফ্যাসিবাদের সৃষ্টি হবে। জুলাই আগস্টের গণআন্দোলনে অর্জিত সফলতা বিফলে যাবে।
গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় শহরের শতাধিক সনাতনী পরিবার নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণঅধিকার পরিষদে যোগ দেন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার