বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ২

নিজস্ব প্রতিবেদন ১০ সেপ্টেম্বার ২০২৫ ০৯:৩৭ এ.এম

নুরাল পাগলার দরবারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ২ ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর ও রাসেল মোল্লা (২৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করেছে। তাদের মঙ্গলবার গভীর রাতে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে এই মামলায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার দুজন হলেন গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ার শান্ত কাজী (১৯) ও ফরিদপুরের সালথা থানার ঘটরকান্দা গ্রামের মোহাম্মদ আনিছুর রহমান (৩০)। এর মধ্যে শান্ত কাজীকে গতকাল রাত সোয়া ১০টার দিকে নিজ এলাকা থেকে এবং আনিছুর রহমানকে রাত সোয়া ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের জামতলাহাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত সোমবার রাতে নিহত রাসেল মোল্লার বাবা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। মামলায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার জনকে অজ্ঞাতপরিচয় আসামি করেন। মামলায় নুরাল পাগলের দরবারে হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, লুটপাট, ক্ষতিসাধন ও জখমের অভিযোগ আনা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, আজাদ মোল্লার করা মামলায় গতকাল রাতে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে দুটি মামলায় মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে শুক্রবার রাত ১২টার দিকে গোয়ালন্দঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সেলিম মোল্লা বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা সাড়ে ৩ হাজার জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর ইমান-আকিদা রক্ষা কমিটির ডাকে আয়োজিত বিক্ষোভ থেকে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ-প্রশাসনের ওপর হামলা চালানো হয়। এরপর বিক্ষুব্ধ জনতা গোয়ালন্দ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ড জুরান মোল্লা পাড়া নুরাল পাগলের দরবার শরীফে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে দরবার শরীফে সমাহিত নুরুল হক ওরফে নুরাল পাগলের লাশ কবর থেকে উত্তোলন করে মহাসড়কের পদ্মা মোড়ে এনে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা উত্তেজিত তৌহিদি জনতা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন