নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০৯:৫৪ পি.এম
ছবি: সংগৃহীত
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে প্রায় ৩০ দশমিক ৮৯ বিলিয়ন মার্কিন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত বিপিএম-৬ মানদণ্ডে হিসাব করলে রিজার্ভের পরিমাণ হয় ২৫ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, গত রোববার রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৯ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ পদ্ধতিতে দাঁড়ায় ২৫ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। এর আগের সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)-এর ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের আমদানি বিল পরিশোধের পর রিজার্ভ নেমে এসেছিল ৩০ দশমিক ৩০ বিলিয়ন ডলারে। তখন বিপিএম-৬ হিসাবে তা ছিল ২৫ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।
বিশ্বমান অনুযায়ী, কোনো দেশের অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকা প্রয়োজন। সে হিসেবে বাংলাদেশ বর্তমানে নিরাপদ সীমারেখার উপরে অবস্থান করছে।
রিজার্ভ মূলত প্রবাসী আয়, রপ্তানি আয়, বৈদেশিক ঋণ ও বিনিয়োগ থেকে আসে। অন্যদিকে, আমদানি খরচ, ঋণের সুদ, বিদেশি কর্মীদের পারিশ্রমিক, শিক্ষা ও ভ্রমণ ব্যয়সহ বিভিন্ন খাতে ডলার ব্যয়ের কারণে রিজার্ভ কমে যায়।
সংশ্লিষ্টদের মতে, রাজনৈতিক পরিবর্তনের পর বৈধপথে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতি ফিরেছে। এতে বাংলাদেশ ব্যাংককে আর রিজার্ভ থেকে ডলার ছাড়তে হয়নি; বরং বাজার থেকেই ডলার ক্রয় করতে পেরেছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেমিট্যান্স এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা)। আগস্টে এ প্রবাহ দাঁড়ায় ২৪২ কোটি ২০ লাখ ডলার (প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা)। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে একক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স আসে ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রেমিট্যান্স ছিল ২৩ দশমিক ৯১ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালের জুনে রিজার্ভ ছিল মাত্র ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। পাঁচ বছর পর ২০১৮ সালের জুনে তা বেড়ে দাঁড়ায় ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলারে। ২০২০ সালের ১ সেপ্টেম্বর প্রথমবারের মতো রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলার অতিক্রম করে এবং একই বছরের অক্টোবরে তা ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা