বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এবার সোনার দাম বেড়ে ভরি ১ লাখ ৯০ হাজার টাকা ছুঁই ছুঁই

নিজস্ব প্রতিবেদন ১৬ সেপ্টেম্বার ২০২৫ ০৮:৩২ পি.এম

সংগৃহীত সংগৃহীত

সাত দিনের ব্যবধানে সোনার ভরি একলাফে ৩ হাজার ৬৭৫ টাকা বাড়ছে। এতে দেশের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে যাবে। আগামীকাল বুধবার নতুন এ দাম কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ মঙ্গলবার রাতে সোনার দাম বাড়ানোর এ ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বেড়ে যাওয়ার কারণে সোনার দাম সমন্বয় করা হচ্ছে। তবে মূল কারণ হচ্ছে, বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি। যেহেতু বৈধপথে সেভাবে সোনা আমদানি হয় না, সেহেতু জুয়েলার্স সমিতি কৌশলগতভাবে বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি উল্লেখ করে না।

এর আগে চলতি মাসে সোনার দাম পাঁচ দফা বেড়ে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায় দাঁড়িয়েছে। এটি এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম। তবে কাল থেকে আরেক দফা বেড়ে সোনার দামে নতুন রেকর্ড হবে।

জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, দেশের বাজারে আগামীকাল থেকে এক ভরি ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের হলমার্ক করা সোনা কিনতে খরচ করতে হবে ১ লাখ ৮৯ লাখ ৬২২ টাকা। একইভাবে ২১ ক্যারেট ১ লাখ ৮১ হাজার ২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫৫ হাজার ১৪৩ এবং সনাতন পদ্ধতির সোনা কিনতে খরচ হবে ভরিপ্রতি ১ লাখ ২৮ হাজার ৭০১ টাকা।

আজ মঙ্গলবার পর্যন্ত ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, ২১ ক্যারেট ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে বাড়ছে ৩ হাজার ৬৭৫ টাকা, ২১ ক্যারেটে ৩ হাজার ৪৯৯ টাকা ও ১৮ ক্যারেটে ২ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার ভরিতে ২ হাজার ৫৫৫ টাকা বাড়বে।

বিশ্ব অর্থনীতির গতিপ্রকৃতির সঙ্গে সোনার দামের সম্পর্ক রয়েছে। অর্থনীতিতে অনিশ্চয়তা মানে সোনার বাজারে মূল্যবৃদ্ধি। কারণ, অস্থির সময়ে বিভিন্ন দেশ সোনায় বিনিয়োগ করে। ঐতিহাসিকভাবেও দেখা গেছে, উচ্চ মূল্যস্ফীতির সময়ে সোনার দাম সবচেয়ে বেশি বাড়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময়, অর্থাৎ ২০২০ সালের আগস্টের প্রথম সপ্তাহে বিশ্ববাজারে প্রতি আউন্স (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭০ ডলার ছাড়িয়ে যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসের শুরুতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়। তাতে সোনার দাম হু হু করে বাড়তে থাকে। তখন দর ওঠে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার।

বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। তার পেছনের কারণ হচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। স্পট মার্কেটে আজ মঙ্গলবার একপর্যায়ে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৬৭৯ ডলারে দাঁড়ায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত এপ্রিল মাসের শুরুতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করলে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা তৈরি হয়। তাতে সোনার দাম হু হু করে বাড়তে থাকে। তখন দর ওঠে আউন্সপ্রতি ৩ হাজার ৪০০ ডলার।

বর্তমানে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ ডলার ছাড়িয়ে গেছে। তার পেছনের কারণ হচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) সুদহার কমাতে পারে। এসব কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ছে। স্পট মার্কেটে আজ মঙ্গলবার একপর্যায়ে এক আউন্স সোনার দাম ৩ হাজার ৬৭৯ ডলারে দাঁড়ায়।

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা