বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

প্রতিহিংসার রাজনীতি বন্ধ না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: মাসুদ সাঈদী

নিজস্ব প্রতিবেদন ২০ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৪১ এ.এম

প্রতিহিংসার রাজনীতি বন্ধ না হলে মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না: মাসুদ সাঈদী ছবি: সংগৃহীত

পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীপুত্র মাসুদ সাঈদী বলেছেন, রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না। ওই ট্যাগিং, অপপ্রচার ও প্রতিহিংসার রাজনীতি যত দিন বন্ধ না হবে, ততদিন বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। আমরা বাংলাদেশকে এবার পরিবর্তন করতে চাই। ক্ষমতার চেয়ার বা নিজেদের ভাগ্যের পরিবর্তন করতে চাই না।

শুক্রবার পিরোজপুরে স্থানীয় রায়েরকাঠী রাজবাড়ীর পথসভায় মাসুদ সাঈদী এসব কথা বলেন।

শুক্রবার পিরোজপুরে দিনভর গণসংযোগ করেছেন। সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পিরোজপুর পৌরসভাধীন ২ নম্বর ওয়ার্ডের সাহাপাড়া, কুমারখালী, রায়েরকাঠী রাজবাড়ী এলাকা, ঝাটকাঠী ও সিও অফিস এলাকায় গণসংযোগসহ পথসভা করেছেন।

মাসুদ সাঈদী বলেন, পাকিস্তানিদের অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ থেকে মুক্তি পেতে ১৯৭১ সালে বাংলার মানুষ লড়াই করে মাত্র ৯ মাসে বিজয় অর্জন করেছিল। সেই একই লক্ষ্যে চব্বিশের ৫ আগস্ট এ দেশের দামাল ছেলেরা রক্ত দিয়ে জীবন দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছে। বর্তমান ফ্যাসিস্টবিহীন বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট এর জন্ম হতে দেওয়া যাবে না। গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র, মানুষের খেদমতের নামে চাঁদাবাজি। আমরা এ অবস্থার উত্তরণ চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ যে সুখ-শান্তির স্বপ্ন লালন করে বেঁচে আছে, আমরা সেই স্বপ্নের বাস্তবায়ন চাই। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দল, নেতা ও মার্কাকে বেছে নিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, সেই সব দল ও মার্কার মানুষেরা আমাদের ভোট নিয়েছে; কিন্তু তারা আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি।

পিরোজপুরের উন্নয়নের উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, পিরোজপুরের দুই-একজন মানুষ ছাড়া অন্য কোনো মন্ত্রী, এমপি তেমন কোনো উন্নয়ন করেননি।

মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর করা উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, পিরোজপুর শিল্পকলা একাডেমি, নার্সিং ইনস্টিটিউট, যুব-উন্নয়ন, হাসপাতাল, রাস্তাঘাট এসব তিনিই করেছেন।

মাসুদ সাঈদী বলেন, বাংলাদেশে আমরা এখনো দেখি রাজাকার ট্যাগিং। ডাকসু-জাকসু নির্বাচনে ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। সেই সব বিজয়ী ছাত্রদেরও রাজাকার ট্যাগিং করা হচ্ছে। রাজাকার ট্যাগিং দিয়ে কোনো লাভ হবে না।

রায়েরকাঠী রাজবাড়ীর পথসভায় জামায়াত নেতারা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের এপিএস গৌতম নারায়ণ রায়চৌধুরী, গৌর রায়চৌধুরী, সাবেক যুবলীগ নেতা গোপাল বসুসহ হিন্দু সম্প্রদায়ের বহু মানুষ উপস্থিত ছিলেন। রাজবাড়ী এলাকায় গেলে মাসুদ সাঈদীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

ঢাকার বার্তা/রাজা


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন