নিজস্ব প্রতিবেদন ০৩ এপ্রিল ২০২৫ ০৯:৫৯ এ.এম
ছবি: সংগৃহীত
পরিবারের ভাগ্য বদলানোর আশায় লিবিয়া গিয়েছিলেন পিরোজপুরের মঠবাড়িয়ার লোকমান হোসেন। তবে দালালদের হাতে পড়ে ১১ মাস বন্দিজীবন কাটাতে হয় তাকে। এ সময় তিনি ২৫ লাখ টাকা খুইয়ে দেশে ফিরেছেন।
জানা যায়, দেড় বছর আগে লিবিয়া যাওয়ার জন্য পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নলী জয় নগরের লোকমান হোসেন স্থানীয় দালাল শাহ-আলমকে ৩ লাখ টাকা দেন। তবে লিবিয়ায় যাওয়ার পর বেতন না পেয়ে তিনি সিদ্ধান্ত নেন ইতালি যাওয়ার। ইতালি যাওয়ার পথে মানব পাচারকারীদের হাতে ধরা পড়েন তিনি।
লোকমান হোসেন বলেন, শাহ আলম নামে একজনকে সাড়ে ৩ লাখ টাকা দিই বিদেশ যাওয়ার জন্য। কিন্তু আমাকে বিক্রি করে দেয় অন্য এক দালালের কাছে। তারপর লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য ১০ লাখ টাকা দিই সিলেটের হবিগঞ্জের শিরু ইসলাম নামের একজনকে। কিন্তু আমাকে ইতালি পাঠাননি তিনি।
তিনি বলেন, পরে বাড়ির জমি বিক্রি করে মাদারীপুরের দাদন জমাদ্দারকে দিই ১২ লাখ টাকা। লিবিয়ায় ত্রিপলী জহুরা ঘাট ওসামা ক্যাম্পের একটি রুমে বন্দি করে রাখে এবং মুক্তিপণের জন্য প্রতিদিন নির্যাতন করে। গরম ডিম পায়ুপথে ঢুকিয়ে দেওয়া হতো। কান ধরে মুরগি সাজিয়ে রাখত, এক হাতের ওপর ভর দিয়ে পা দুটি ওপরে দিয়ে রাখত। প্রতিদিন রাতে একটি মোবাইল নিয়ে আসত এবং সেখান থেকে পরিবারের কাছে আমার ভয়েস পাঠিয়ে মুক্তিপণ দাবি করা হতো।
লোকমান বলেন, যখন টাকা জোগাড় করতে পারিনি তখন ৩ সন্তান বিক্রি করতে চেয়েছি।
লোকমান হোসেনের স্ত্রী রিমি আক্তার (২৮) কালবেলাকে জানান, স্বামীকে মুক্ত করার জন্য দালালের বাড়িতে গিয়ে আমরা অনেকদিন থেকেছি। সে নিশ্চিত মুক্তি পেয়েছে সেটা জেনে সেখান থেকে আমরা এসেছি। আমার স্বামী ১১ মাস পরে দেশে ফিরেছেন। বেঁচে আছেন কিনা সেটাও জানা ছিল না।
এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের ইউপি সদস্য কাজল খান বলেন, লোকমান দেশে ফিরেছে। শুরু থেকে পরিবারটির পাশে ছিলাম। শরীরে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। লোকমানের এখন ভালো চিকিৎসার প্রয়োজন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন