নিজস্ব প্রতিবেদন ২৩ সেপ্টেম্বার ২০২৫ ০৭:৩৪ এ.এম
ছবি: সংগৃহীত
আসল নানা মুক্তিযোদ্ধা নন। অথচ নানার বাড়ির এলাকার একজন বীর মুক্তিযোদ্ধার নাম-পরিচয় ব্যবহার করে সেই কোটায় পুলিশ কনস্টেবলের চাকরি নিয়েছেন সম্রাট হাসান তুহিন নামে এক ব্যক্তি।
সম্প্রতি এ তথ্য ফাঁস করেছেন সম্রাটের স্ত্রী হোসনা বেগম। জানা গেছে, এতদিন সব ঠিকঠাক চলছিল। দাম্পত্য কলহের জেরে সম্প্রতি হোসনা স্বামীর গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। হোসনা সম্প্রতি সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালকের কাছে তথ্য দেন। তিনি জানান, মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি নেওয়ার বিষয়টি জানিয়ে লিখিত অভিযোগ করেছেন।
সম্রাট সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের শেখেরগাঁও গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। তিনি এখন রাঙামাটির কাউখালী থানায় কর্মরত আছেন।
কাবিননামা অনুযায়ী ২০১৬ সালে নেত্রকোনার বারহাট্টা উপজেলার হেলোচিয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে হোসনার সঙ্গে সম্রাটের বিয়ে হয়। কিন্তু হোসনা লিখিত অভিযোগে ২০১২ সালে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা উল্লেখ করেন। এছাড়াও লিখিত অভিযোগে হোসনা বলেন, ২০১৪ সালে সম্রাট পুলিশের কনস্টবেল পদে চাকরিতে যোগ দেন। চাকরিতে যোগদানের সময় সম্রাট নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের মৃত ইসাক আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হককে (মুক্তিযোদ্ধা সনদ নং ম ৬২১৮৬) নানা পরিচয় দিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সুনামগঞ্জ নোটারি পাবলিকে হলফনামা তৈরি করে চাকরিতে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা গ্রহণ করেন।
সম্রাট ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ওই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ময়মনসিংহ মহানগর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামের বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল হক বলেন, সম্রাট হাসান তুহিন নামে তাঁর কোনো নাতি নেই বা এই নামে কাউকে তিনি চেনেন না। তাঁর নাম ব্যবহার করে কেউ চাকরি নিয়েছে।
সম্রাটের স্ত্রী হোসনা বেগম বলেন, ১০ বছরের সংসার জীবনে তাদের কোনো সন্তান নেই। কারণ তাঁর স্বামী চান না। তিনি অন্য নারীর সঙ্গে সম্পর্কে জড়িত। তাঁর আসল নানার নাম আব্দুর রশিদ।
অভিযুক্ত সম্রাট হাসান তুহিন বলেন, মো. মঞ্জুরুল হক তাঁর নানা। তিনি (মঞ্জুরুল) তা অস্বীকার করার কথা না। এ ব্যাপারে তাঁর নানার সঙ্গে কথা বলবেন। স্ত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো না।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন