জেলা প্রতিবেদক ২৪ সেপ্টেম্বার ২০২৫ ০৯:০১ পি.এম
সংগৃহীত
নরসিংদীর রায়পুরা এলাকায় রেললাইনের পাশ থেকে শুভ আহমেদ (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে, তাকে হত্যা করে লাশ সেখানে ফেলে রাখা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার শ্রীনিধি রেলস্টেশনের অদূরে চান্দেরকান্দি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শুভ রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের সওদাগর বাড়ির আল-আমিনের ছেলে।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেয়। পরে পুলিশ গিয়ে দুপুরে লাশ উদ্ধার করে।
নিহতের চাচা জিল্লুর রহমান অভিযোগ করে বলেন, ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে অলিপুরা ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের তুহিন ও হারুন নামে দুই ব্যক্তি চুরির অপবাদ দিয়ে শুভকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এরপর আমরা তাদের সঙ্গে যোগাযোগ করলেও তারা শুভকে ছাড়েনি। পরদিন রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দেখে হত্যার ঘটনাটি জানতে পারি।
তিনি আরও বলেন, শুভ এতিম ছেলে। ছোটবেলায় মা-বাবা মারা যাওয়ার পর আমরা তাকে বড় করেছি। এখন সে হালচাষের ট্রাক্টর চালক। সে ছোট্ট একটি ছেলে, এভাবে তাকে না মেরে আমাদের কাছে বললে আমরা যত টাকা লাগত দিতাম। আমরা শুভর হত্যাকারীদের বিচার চাই।
এসআই জহুরুল ইসলাম বলেন, লাশের শরীরে ট্রেনে কাটা পড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে মঙ্গলবার রাতে নরসিংদী রেলওয়ে স্টেশন কবরস্থানে তাকে পরিচয়হীন লাশ হিসেবে দাফন করা হয়েছে। তবে পরিবারের আবেদনের ভিত্তিতে প্রয়োজনে লাশ কবর থেকে তোলা যাবে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বলেন, ছেলেটিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়েছিল বলে শুনেছি। তবে হত্যার বিষয়টি সম্পর্কে নিশ্চিত নই। আমাদের থানায় এ নিয়ে কোনো অভিযোগও করা হয়নি। ময়নাতদন্ত রিপোর্ট এবং পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা হতে পারে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩