নিজস্ব প্রতিবেদন ২৭ সেপ্টেম্বার ২০২৫ ০৯:১৩ পি.এম
সংগৃহীত
সেন্টমার্টিন দ্বীপে পর্যটন কখনোই বন্ধ করা হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পানিসম্পদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা রিজওয়ানা বলেন, ‘সেন্টমার্টিন আমাদের জাতীয় সম্পদ। সেন্টমার্টিন বাঁচলে পর্যটন বাঁচবে। সেন্টমার্টিনে পর্যটন কখনোই বন্ধ করা হয় নাই। প্রকৃতি, পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করা হয়েছে।’
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিশ্ব নদী দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে নদী ভবনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ কথা বলেন। পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ রিভার ফাউন্ডেশন এবং প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে।
রিজওয়ানা বলেন, রাজনৈতিক সদিচ্ছা থাকলে ও জনগণ ঐক্যবদ্ধ হলে, এক এবং অভিন্ন উদ্দেশ্যে নদী রক্ষা করতে হবে।
বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউটকে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কিন্তু তাদের বাজেট মাত্র ৮৩ লাখ টাকা, যা দিয়ে কোনো গবেষণা সম্ভব নয়। এজন্য বাজেট বাড়ানো হয়েছে এবং চারটি দায়িত্ব দেওয়া হয়েছে- সুন্দরবন ও পাহাড়ি এলাকার নদী জরিপ, সংকটাপন্ন নদী জরিপ, আন্তসীমান্ত নদীর তালিকা প্রণয়ন এবং বালু-পাথর উত্তোলনের প্রভাব মূল্যায়ন।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ ও পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহ। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ নদী ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মনির হোসেন।
এ বছর তিনটি ক্যাটাগরিতে মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড পেয়েছেন- গবেষণায় হালদা রিসার্চ ল্যাবের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া, সাংবাদিকতায় দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান ও সংগঠনে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা