নিজস্ব প্রতিবেদন ৩০ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৩৭ এ.এম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ সরকারের সঙ্গে ৩৩ কোটি ডলারের বেশি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মধ্যে বিভিন্ন প্রকল্পে ঋণ দেওয়া হচ্ছে ২৬ কোটি ৯১ লাখ ডলারের। অনুদান দেওয়া হবে ছয় কোটি ২৬ লাখ ডলারের। গতকাল সোমবার অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে এসব চুক্তি স্বাক্ষরিত হয়।
ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হো ইউন জং চুক্তিগুলো স্বাক্ষর করেন। এর মধ্যে খুলনা শহরে পানি সরবরাহ সম্প্রসারণের জন্য ১৫ কোটি ডলারের ঋণ ও ৪০ লাখ ডলারের অনুদান চুক্তি রয়েছে। এ সম্পর্কিত প্রকল্পের মাধ্যমে ১৭ লাখ ৮০ হাজার মানুষকে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিশুদ্ধ পানি সরবরাহ করা হবে। এর আওতায় বিদ্যমান অবকাঠামো উন্নত করার পাশাপাশি খুলনা ওয়াসার কার্যক্রমে দক্ষতা বাড়ানো হবে।
অপর একটি চুক্তির আওতায় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা এবং তারা যেসব এলাকায় অবস্থান করছে সেখানে বসবাসরত স্থানীয়দের সহায়তায় এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড (এডিএফ) থেকে পাঁচ কোটি ৮৬ লাখ ডলারের অনুদান এবং দুই কোটি ৮১ লাখ ডলারের একটি রেয়াতি ঋণ দিচ্ছে এডিবি। কক্সবাজার ও ভাসানচরে এ সম্পর্কিত প্রকল্প বাস্তবায়ন হবে।
এডিএফ হচ্ছে দরিদ্রতম ও সবচেয়ে ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল সদস্য দেশগুলোর জন্য এডিবির একটি অনুদানভিত্তিক তহবিল। এ ছাড়া দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিতরণ উন্নয়নে ৯ কোটি ১০ লাখ ঋণ দিচ্ছে এডিবি।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা