বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিজিএফসিএল / মিতশুবিশি সরকারি গাড়িটি ব্যবহার করেন এমডির স্ত্রী-সন্তানও

নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৫ ০৬:১১ এ.এম

বিজিএফসিএল  মিতশুবিশি সরকারি গাড়িটি ব্যবহার করেন এমডির স্ত্রী-সন্তানও ছবি: সংগৃহীত

প্রকৌশলী মো. ফারুক হোসেন। তিনি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। প্রতিষ্ঠানটিতে যোগ দিয়েই গাড়ি বিলাসী হয়ে উঠেছেন এই প্রকৌশলী। নিজের স্ত্রী-সন্তানদের জন্য ব্যবহার করছেন প্রতিষ্ঠানের দামি ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ি। ক্ষমতার প্রভাব খাটিয়ে কোম্পানির চালক দিয়েই করাচ্ছেন স্ত্রী-সন্তানের আনা নেওয়ার ডিউটি। এজন্য প্রতি মাসে গড়ে ১ লাখ টাকা ব্যয় হচ্ছে বিজিএফসিএলের। এমডির এই নিয়মবহির্ভূত সুবিধা গ্রহণের বিষয়টি নিয়ে কেউ মুখ না খুললেও অস্বস্তিতে ফেলেছে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বছরের ১৫ এপ্রিল বিজিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে যোগ দেন প্রকৌশলী মো. ফারুক হোসেন। এর আগে তিনি সিলেট গ্যাস ফিল্ডে কর্মরত ছিলেন। এমডি হিসাবে পাওয়া একটি গাড়ি সুবিধার পাশাপাশি স্ত্রী-সন্তানদের জন্য কোম্পানি থেকে আরেকটি গাড়ি নিয়েছেন তিনি।

বিজিএফসিএল সূত্রে জানা যায়, এমডিকে অনৈতিক সুবিধা দিতে প্রতি মাসে গাড়িচালকের জন্য ওভারটাইম ভাতা এবং জ্বালানি খরচ গুনতে হচ্ছে কোম্পানির। বেতনের পাশাপাশি গত আগস্ট মাসে ওভারটাইম ভাতা বাবদ ৭০ হাজার টাকারও বেশি পেয়েছেন গাড়িচালক মো. কাইয়ুম খান। এছাড়া ওই মাসে গাড়িটিতে জ্বালানি লেগেছে ২০০ লিটার। যার মূল্য ২৪ হাজার টাকারও বেশি।

ঢাকার মিরপুরে এমডি ফারুক হোসেনের বাসায় মিতশুবিশি ব্র্যান্ডের একটি কালো রঙের গাড়ি (ব্রাহ্মণবাড়িয়া-গ ১১-০০১৩) নিয়ে সার্বক্ষণিক নিয়োজিত থাকেন বিজিএফসিএলের গাড়িচালক মো. কাইয়ুম খান। গাড়িটির মালিক বিজিএফসিএল। এমডির দুই ছেলেমেয়েকে স্কুল এবং প্রাইভেট পড়তে আনা-নেওয়ার পাশাপাশি তাদের অন্য প্রয়োজনেও ব্যবহার হয় ওই গাড়িটি। 

কাইয়ুম খান জানান, প্রতিদিন এমডির দুই ছেলেমেয়েকে স্কুল এবং প্রাইভেটে আনা-নেওয়া করেন তিনি। পাশাপাশি এমডির পরিবারের অন্য প্রয়োজনেও গাড়িটি ব্যবহার হয়। অফিস টাইমের বাইরে ডিউটির জন্য কোম্পানির নিয়ম অনুয়ায়ী ওভারটাইম ভাতা পান।

বিজিএফসিএলের গাড়ি ব্যবহার নীতিমালা অনুযায়ী কোম্পানির গাড়ি ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গাড়ি রিকুইজিশন ফরম পূরণ করে অনুমোদন নিতে হবে। এক্ষেত্রে দাপ্তরিক কাজে ব্যাঘাত না ঘটিয়ে গাড়ির সংস্থান থাকা সাপেক্ষে ব্যক্তিগত ব্যবহারের জন্য কর্মকর্তারা অনুচ্ছেদ-৬.১১.১ বর্ণিত গাড়ির ভাড়ার হার অনুযায়ী প্রযোজ্য হারে (কিলোমিটার ও হল্টেজ) ভাড়া দিয়ে গাড়ি ব্যবহার করতে পারবেন। এছাড়াও ব্যক্তিগত প্রয়োজনে কোম্পানির গাড়ি কোম্পানির কার্যালয় থেকে ৪০ কিলোমিটার দূরত্বের মধ্যে কর্তৃপক্ষের অনুমতিতে ব্যবহার করা যাবে।

জানতে চাইলে প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, আমি সব মহাব্যবস্থাপককে ডেকে বলেছি যে, আমাকে বৈধ সুবিধার বাইরে যদি কোনো সুবিধা দিয়ে থাকেন-তা বাতিল করুন। আমার এটি চাই না। আমার পরিবার গাড়ি সুবিধা পায় কি না আমি জানি না। এটা জানে বিজিএফসিএলে যারা কর্মরত আছে তারা।

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন