বৃহস্পতিবার ১১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

৪৯ পূজামণ্ডপে নাশকতার চেষ্টা হয়েছিল: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৫ ০৪:৪২ পি.এম

সংগৃহীত সংগৃহীত

সারা দেশে ৩৫ হাজার পূজামণ্ডপের মধ্যে অন্তত ৪৯টিতে নাশকতার চেষ্টা করা হয়েছিল; যা কঠোরভাবে প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। 

তিনি বলেন, ‘কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুর্গোৎসব ভালোভাবেই হচ্ছে। এ পর্যন্ত ৩৫ হাজার মণ্ডপের মধ্যে ৪৯টিতে কিছু নাশকতাকারী, কিছু কাপুরুষ ও অসুস্থ মনমানসিকতার কিছু লোক বিচ্ছিন্ন কিছু ঘটানোর চেষ্টা করেছে। আমরা সে বিষয়ে প্রতিটি ক্ষেত্রেই কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করেছি এবং এ পর্যন্ত ১৯ জনেরও বেশি নাশকতাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পূজার উৎসব যেভাবে চলছে তাতে আমরা সন্তুষ্ট।’ 

বুধবার (১ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

নাশকতাকারীদের কোনও ছাড় দেওয়া হবে না জানিয়ে র‌্যাবের মহাপরিচালক বলেন, ‘সারা দেশের সব পূজামণ্ডপে নিরাপত্তার ব্যবস্থা করেছি আমরা। রাজনৈতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি। এটা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর কাজ নয়। আপনারা যারা সুধী সমাজের ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদের পাশে দাঁড়িয়েছেন, পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি এবার ভালোভাবেই দুর্গাপূজা সম্পন্ন হচ্ছে। আমাদের সম্প্রীতির বাংলাদেশ ও সব ধর্মের বাংলাদেশে কোনও নাশকতাকারীকে আমরা কোনোভাবেই ছাড় দেবো না।’ 

ধর্মীয় অনুষ্ঠানগুলো আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে না থেকে স্বতঃস্ফূর্তভাবে পালন করার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানগুলো আইনশৃঙ্খলা বাহিনীর বেষ্টনীর মধ্যে না থেকে স্বতঃস্ফূর্তভাবে যেদিন আমরা পালন করতে পারবো, সেদিনই প্রকৃত আনন্দ হবে। এখন আমাদের এভাবেই করতে হচ্ছে। আশা করি সেদিন সামনে আসবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপু, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা