বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে : প্রিন্স

নিজস্ব প্রতিবেদন ০৭ অক্টোবার ২০২৪ ০৩:৪৪ পি.এম

বিএনপি সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে : প্রিন্স ছবি: সংগৃহীত

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির নেতাকর্মীরা বন্যাদুর্গত এলাকায় সর্বশক্তি দিয়ে ত্রাণ ও পুনর্বাসন তৎপরতা পরিচালনা করছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি বলেন, এখন পর্যন্ত সরকারি ত্রাণ অপ্রতুল। তবে বিএনপি সাধ্যমতো অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করছে। 

সোমবার (৭ অক্টোবর) বিকেলে হালুয়াঘাট উপজেলার বন্যাদুর্গত কৈচাপুর ইউনিয়নের দর্শা গ্রামে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বন্যাদুর্গত মানুষদের ধৈর্য ধারণ করে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানিয়ে সরকারের উদ্দেশ্যে প্রিন্স বলেন, বন‍্যায় ক্ষতিগ্রস্ত মানুষদেরকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের বাড়িঘর পুনর্নির্মাণে আগামীর ফসল না ওঠা পর্যন্ত সহযোগিতা প্রদান করতে হবে। সেইসঙ্গে ক্ষতিগ্রস্তদের গরু, মাছ ও মুরগি খামারিদের শর্তহীন সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে। এ ছাড়াও বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা, ব্রিজ, কালভার্ট, বাঁধ সংস্কার করে দ্রুত সময়ের মধ‍্যে চলাকালের উপযোগী করতে হবে।  

এর আগে এদিন সকালে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এরশাদুল আহমেদের সঙ্গে বন্যা পরিস্থিতি, সরকারি ত্রাণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার সদর ও ধারা ইউনিয়নের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, মুড়ি, চিড়া, তেল, শিশু খাদ্য এবং রান্না করা খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, আসলাম মিয়া বাবুল, হাফেজ আজিজুল হক, আবু হাসনাত বদরুল কবির, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, শমসুল ইসলাম শামস, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, হুমায়ুন কবির, তারিকুল ইসলাম চঞ্চলসহ প্রমুখ উপস্থিত ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন