নিজস্ব প্রতিবেদন ১৫ অক্টোবার ২০২৪ ০৪:৪৭ পি.এম
ছবি: সংগৃহীত
মাগুরার শালিখা উপজেলার ধনেশ্বরগাতি গ্রামে অতিরিক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে যশোরে একজন ও বিকেলে মাগুরা সদর হাসপাতালে অপর ব্যক্তি মারা যান।
মৃতরা হলেন-ধনেশ্বরগাতি গ্রামের শ্রীরাম গোসাইয়ের ছেলে দিগন্ত গোসাই (২২) ও মনোরঞ্জন দাসের ছেলে সবুজ দাস (২৬)। এ ঘটনায় মদপানে অসুস্থ আরেকজনের নাম অনিমেষ গোশাই।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধনেশ্বরগাতি গ্রামের বাসিন্দা প্রতিবেশী দিগন্ত ও সবুজ পেশায় শ্রমিক ছিলেন।
সোমবার দিবাগত রাতে তারা মদপান করেন। মধ্য রাতে অসুস্থ হয়ে পড়লে দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা করানো হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের যশোর ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার সকালে সবুজ যশোরে ও বিকেলে মাগুরা সদর হাসপাতালে দিগন্ত মারা যান।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণপদ বিশ্বাস বলেন, অতিরিক্ত মদপান করে অসুস্থ হলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই একজনের মৃত্যু হয়। অপরজনকে যশোরে নেওয়ার পর মৃত্যু হয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, দুইজন যুবক মদপানে মারা গেছেন এমন তথ্য পেয়েছি। মরদেহ ময়নাতদন্ত করা হবে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ওসি আরও বলেন, এ ঘটনায় শালিখা থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন