মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাইকে ঘোষণা দিয়ে আ.লীগ নেতার বাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদন ২১ অক্টোবার ২০২৪ ১০:৩৩ এ.এম

মাইকে ঘোষণা দিয়ে আ.লীগ নেতার বাড়িতে হামলা ছবি: সংগৃহীত

মদপান করে মসজিদের জানালার কাঁচ ভেঙে ফেলায় মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ক্যাডার নামধারী জাইদুল ইসলামের বসতবাড়িতে অগ্নিসংযোগ করেছে গ্রামবাসী ও সাধারণ মুসল্লিরা।

শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মনোহরপুর পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার (১৩ অক্টোবর) গ্রামে সাইদার নামের এক ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় উচ্চস্বরে সাউন্ড বক্স দিয়ে গান বাজনা চলছিল। নামাজ আদায় করতে সমস্যা হলে স্থানীয় মসজিদের সভাপতি সেরাজুল ইসলাম সরদার সাউন্ড বক্স বন্ধ করতে বলে তখন সাইদার না শুনলে সমাজের লোকজন ও ওই গ্রামের মুসল্লিরা তাকে মসজিদে আসতে নিষেধ করে।

বিষয়টি সাইদার তার বন্ধু জাইদুলকে (৩৫) বললে সে বিরোধিতা করে শনিবার বিকেলে মসজিদ কমিটির সভাপতি ও সদস্যদের অস্ত্র নিয়ে আঘাত করতে যান। তখন মসজিদের আশেপাশে কাউকে না পেলে পরে এরই জের ধরে সন্ধ্যায় জাইদুল মদপান করে মসজিদের একটি জানালার কাঁচ ভেঙে ফেলে।

এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় সেই গ্রামের মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা মাইকে জাইদুলের ঘর বাড়িতে আগুন দেওয়ার ঘোষণা দেয়‌। পরে আশেপাশের এলাকা থেকে শত শত মানুষ একত্রিত হয়ে জাইদুলের বাড়িতে আগুন দেয়।

এ সময় ঘরে থাকা দুটি মোটরসাইকেল, টিভি-ফ্রিজ, ধান মাড়াই করার মেশিনসহ মূল্যবান আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল থেকে জাইদুল ইসলামকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

স্থানীয়রা বলছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সে আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচয় দিয়ে দাপট দেখাত। এখন সুদের কারবারি করে চলে সে।

স্থানীয় মাহবুব আলম ও সাধারণ মুসল্লিরা বলেন, মসজিদের জানালা ভাঙচুর করে ধর্মীয় স্থানে আঘাত করেছে সে। তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এজন্যই সাধারণ মুসল্লি ও গ্রামের মানুষ তার বাড়ি ঘরে আগুন দেয় ও ভাঙচুর করে।

জাইদুলের ভাই আজাদুল বলেন, আমার ছোট ভাই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিল না। আর যারা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করেছে তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ওসি জুলফিকার আলী ভুট্টো বলেন, এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি সেরাজুল ইসলাম সরদার জাইদুলের বিরুদ্ধে মসজিদ ভাঙচুর ও অস্ত্র আইনের একটি মামলা করেন। আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩