বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

লালন মেলায় বেচাকেনা ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদন ২২ অক্টোবার ২০২৪ ০৫:১৮ পি.এম

লালন মেলায় বেচাকেনা ৫০ কোটি টাকা ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালীতে ফকির লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে গ্রামীণ মেলায় পাঁচ দিনে প্রায় ৫০ কোটি টাকার বেচাকেনা হয়েছে। গতবারের তুলনায় বেচাকেনা প্রায় দ্বিগুণ হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।উপজেলার ছেঁউড়িয়ায় মরা কালী নদীর তীরে ১৭ অক্টোবর এ মেলার আয়োজন করে জেলা প্রশাসন। মেলা শেষ হয়েছে গত সোমবার। মেলা ঘিরে ছেঁউড়িয়ার কয়েক কিলোমিটারজুড়ে হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছিল স্থায়ী ও অস্থায়ী অন্তত ১ হাজার ৫০০টি বিপণিবিতান। ব্যবসায়ীদের ভাষ্য, কয়েক দশকের মধ্যে এবার সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছিল মেলায়। সে জন্য গতবারের তুলনায় বেচাকেনা প্রায় দ্বিগুণ। পাঁচ দিনে প্রায় ৪০ থেকে ৫০ কোটি টাকার মতো বেচাকেনা হয়েছে। এতে ব্যাপক খুশি তারা।স্থানীয় লোকজন ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের দবির মোল্লা গেট, আখড়াবাড়ি প্রধান প্রবেশ গেট ও মিলপাড়া গেট সড়কের দুই পাড়ে বস্ত্রালয়, মুদি, হোটেল, কসমেটিকস, খাবার, সংগীতের যন্ত্রাংশসহ হরেক রকমের প্রায় এক হাজার দোকান বসে। এ ছাড়া মেলার মাঠে আরও প্রায় ৫০০টি অস্থায়ী দোকান বসে।সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, আখড়াবাড়ি এলাকায় মানুষের ঢল নেই। তবে বিপণিবিতানগুলোতে ক্রেতাদের বেশ আনাগোনা রয়েছে। অস্থায়ী দোকানিদের মধ্যে কেউ কেউ ব্যবসা গুটিয়ে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাদের অভিযোগ, গতবারের তুলনায় এবার দোকান বসানোর জায়গা ভাড়া আকার ভেদে ৩ হাজার থেকে ১৬ হাজার টাকা বেশি।সেবা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক নুর মোহাম্মদ বলেন, বেচাকেনা বেশ ভালো। ১৭ অক্টোবর থেকে পাঁচ দিনে তিনি প্রায় ৭ লাখ টাকার ব্যবসা করেছেন।ঢাকা থেকে মেলায় প্রথমবারের মতো এসে গার্মেন্ট পণ্যের দোকান বসিয়েছেন আশরাফুল আলম। তিনি বলেন, পরিবহন ও জায়গা ভাড়া বাবদ খরচ হয়েছে প্রায় ৮০ হাজার টাকা। তবে তিন দিনে তাঁর ব্যবসা হয়েছে প্রায় ৩ লাখ টাকা। তাঁর ভাষ্য, ব্যাপক লোকসমাগমের কারণে ব্যবসায় লাভই হয়েছে।ময়মনসিংহ থেকে এসে ১৫ বছর ধরে মেলায় কসমেটিকসের ব্যবসা করছেন শাজাহান সাগর। তিনি বলেন, ‘হিসাব তো ওইভাবে বলা যায় না। তবে মনে করেন, গেলবার ২০ টাকা লাভ হলে এবার হয়েছে ৪০ টাকা।’ফকির লালন স্মরণোৎসবের সব আয়োজন ঘুরে ঘুরে পর্যবেক্ষণ করেছেন কুমারখালী প্রেস ক্লাবের সভাপতি কে এম আর শাহীন। তিনি বলেন, ছুটির দিন হওয়ায় এবং কুষ্টিয়ার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নতির কারণে এবার লোকসমাগম বেশি, যা গত ২০ থেকে ২৫ বছরে দেখেনি কেউ। জানা গেছে, এ বছর ২৮ লাখ টাকায় মেলার মাঠ ইজারা দিয়েছে জেলা প্রশাসন। আকার ভেদে বিভিন্ন দামে টোল তুলেছেন ইজারাদার। তবে ইজারাদারের নাম-পরিচয় জানা যায়নি। নাম প্রকাশ না করা শর্তে ইজারাদারের এক ব্যবসায়ীর সহযোগী বলেন, ২৮ লাখ ১ হাজার টাকায় ইজারা নেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় লাখো মানুষের সমাগম হয়েছিল ফকির লালন শাহের আখড়াবাড়ি এলাকায়। বেচাকেনাও ভালো হয়েছে বলে জানিয়েছেন ইউএনও এস এম মিকাইল ইসলাম।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল ওয়াদুদ বলেন, ২৮ লাখ টাকায় শুধু মেলার মাঠটা ইজারা দেওয়া হয়েছে। মোট লেনদেন পরে বলা যাবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন