নিজস্ব প্রতিবেদন ১৮ সেপ্টেম্বার ২০২৪ ১০:৩৯ এ.এম
ছবি: সংগৃহীত
বেসরকারি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করে বানিয়েছেন তিন কক্ষবিশিষ্ট দোতলা বাড়ি। পরিবার-পরিজন নিয়ে চলছিলও বেশ। তবে চাকরি থেকে মাদক কারবার লাভজনক মনে করে প্রায় তিন মাস আগে চাকরি ছেড়ে দেন। অবশেষে ৬৮ পিস ইয়াবাসহ যৌথবাহিনীর হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
গ্রেফতার যুবকের নাম কামরুজ্জামান কাজল (২৭)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মো. হাসান আলীর ছেলে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকায় তার বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্তত ৩৪ জন সদস্যের একটি দল। অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলাল হোসেন জানান, কামরুজ্জামান কাজল একটি প্রতিষ্ঠানে বেসরকারি সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করতেন। তবে লোভে পড়ে প্রায় তিন মাস আগে চাকরি ছেড়ে শুরু করেন মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে তার বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে ৬৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। পরে কুমারখালী থানায় একটি মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে।
বেলাল হোসেনের ভাষ্য, ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র্যাব ও মাদকদ্রব্য অধিদপ্তরের ৩৪ জন কর্মকর্তা ও সদস্যের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। চাকরি ছেড়ে মাদক কারবারে আসার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল স্বীকার করেছেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কামরুজ্জামান কাজলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন