বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রীসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা

নিজস্ব প্রতিবেদন ২৬ অক্টোবার ২০২৪ ০৮:১৩ এ.এম

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ২ মন্ত্রীসহ ২৪০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই মন্ত্রীসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের ২৪০ জনকে আসামি করে মামলা হয়েছে। এতে সাবেক ৮ সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান, উপজেলা পরিষদের তিন চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় সদর মডেল থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলাটি করেন ব্রাহ্মণবাড়িয়ার শেরপুর এলাকার বাসিন্দা আনিছুর রহমান।

এজাহারে মামলার বাদী আনিছুর রহমান অভিযোগ করেন, আসামিরা গত ৪ আগস্ট সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীসহ সাধারণ জনগণকে মারধর করেন। আসামিরা এলাকায় বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ একে একরামুজ্জামান, একই আসনের সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মঈন উদ্দিন মঈন, একই আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান আলম সাজু ও অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সাবেক সংসদ সদস্য ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৪-(কসবা-আখাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ আলম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল আলম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. বিল্লাল মিয়া, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির, সহসভাপতি মজিবুর রহমান বাবুল, সহসভাপতি গোলাম মহিউদ্দিন খাঁন খোকন, সহসভাপতি ডা. আবু সাঈদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, সাংগঠনিক শেখ মো, মহসিন ও তানজিল আহমেদ, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম, জেলা শ্রমিক লীগের সভাপতি কাউছার আহমেদ, জেলা আওয়ামী লীগ নেতা ডা. ডিউক,  পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ.এইচ মাহবুব আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঁইয়া, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ মনির হোসেন, উপ-দপ্তর সম্পাদক সুজন দত্ত, জেলা যুবলীগের সভাপতি শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, সদর উপজেলা যুবলীগের সভাপতি আলী আজম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রানা, কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাশেদুল কায়ছার ভূইয়া জীবন, আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা পৌর সভার সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েলসহ ২৪০জন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ লোককে আসামি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মো. মোজাফফর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আ.লীগের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শিগগিরই শুরু: চিফ প্রসিকিউটর

news image

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে

news image

কালচার অনেক সময় আইনের থেকেও বেশি গুরুত্ব পায় : গোলাম মাওলা রনি

news image

ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে শুনানি ১৪ অক্টোবর

news image

দুই ভাইসহ এস আলমকে গ্রেফতারে ইন্টারপোলে রেড নোটিশ জারির আদেশ

news image

যে কারণে পুলিশের সঙ্গে বিবাদে জড়ালেন কামরুল ইসলাম

news image

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া জোড়া খুনের আসামি গ্রেফতার

news image

ঢাকা উত্তর সিটির সাবেক কাউন্সিলর আ.লীগ নেত্রী নার্গিস গ্রেফতার

news image

৯ দেশে জাবেদের ৬০২টি সম্পদ ফাইল উদ্ধার

news image

৮২ লাখ টাকা খুইয়ে সচিব জানলেন প্রতারিত

news image

শেখ হাসিনা পদত্যাগ করেননি, দাবি স্টেট ডিফেন্সের

news image

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করেননি: দাবি আইনজীবীর

news image

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা নথি উদ্ধার

news image

খিলগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-সৈনিক লীগের তিন নেতা গ্রেপ্তার

news image

জবানবন্দিতে নাহিদ: 'রাজাকারের নাতিপুতি' বলায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করেছিলেন

news image

মুজিব-হাসিনা দুজনেই সেনাবিদ্বেষী ছিলেন: মাহমুদুর রহমান

news image

সাগর-রুনি হত্যা মামলায় তদন্ত দ্রুত শেষ করতে নির্দেশ

news image

আইন সংশোধন সংক্রান্ত কাজ ৩০ নভেম্বরের মধ্যেই সম্পন্ন করতে চায় সরকার

news image

১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

news image

প্রবাসীদের টার্গেট করে অভিনব প্রতারণা: বিয়ের প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়ার ফাঁদ

news image

সরকার উৎখাতের ষড়যন্ত্র: শেখ হাসিনাসহ ২৮৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

news image

‘ছাগলকাণ্ডের’ সেই মতিউরকে অনৈতিক সুবিধা, ১১ পুলিশ সদস্য বরখাস্ত

news image

৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, সালিসে ১৫ হাজার টাকায় রফা

news image

৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে বাধা নেই : আপিল বিভাগ

news image

ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে ঢাবি থেকে বহিষ্কার

news image

আপিল বিভাগে অবকাশকালীন দুই বিচারপতি মনোনয়ন

news image

আ.লীগের মিছিলে ‘স্লোগান দিয়ে’ গ্রেপ্তার বাকপ্রতিবন্ধী সাইদের জামিন

news image

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি / ৮ হাজার কোটি টাকা হাতিয়েছে স্বপনচক্র

news image

পাথর লুটপাট নিয়ে তদন্ত প্রতিবেদনে ১০ সুপারিশ, এল জড়িতদের নাম

news image

মাই টিভির চেয়ারম্যান নাসিরের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ