বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এবার শেখ হাসিনাসহ ৪৪৭ জনের নামে মামলা করলেন মুশতাকের শ্বশুর

নিজস্ব প্রতিবেদন ০৭ মে ২০২৫ ০৯:২০ এ.এম

এবার শেখ হাসিনাসহ ৪৪৭ জনের নামে মামলা করলেন মুশতাকের শ্বশুর ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগান ও ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে জামাই মুশতাক আহমেদ ও শেখ হাসিনার নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা দায়ের করেছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম।

তারা দু’জনসহ সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনসহ ৪৪৭ জন জ্ঞাত এবং অজ্ঞাত ১০ হাজার জনের নামে মামলাটি দায়ের করেছেন তিনি। 

মঙ্গলবার (৬ মে) রাত সাড়ে ১১টায় মোবাইল ফোনে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদী সাইফুল ইসলাম। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের উত্তর ঠাকুরগাঁও বকসের হাট বামনপাড়া গ্রামের মৃত ওয়াজেদ আলী ছেলে। বর্তমানে তিনি রাজধানীর উত্তর মুগদায় থাকেন, পেশায় একজন ব্যবসায়ী এবং ৩নং আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক।

মামলার অভিযোগের সূত্রে জানা গেছে, গত ১ জুলাই ২০২৪ থেকে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। ছাত্র-জনতার এই আন্দোলনকে দমানোর জন্য আওয়ামী লীগ সরকার দমন-পীড়ন শুরু করে। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগী, চরম দুর্নীতিবাজ, দলবাজ ও ৪৪৭ জন আসামি এবং ১০ হাজার ২০০ জন অজ্ঞাতনামা আসামির অর্থায়নে, নির্দেশে, পরিকল্পনায় এবং অংশগ্রহণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ছাত্র-জনতার ওপর নির্বিচারে হামলা ও গুলি চালায় এবং পারস্পরিক যোগসাজসে পূর্বপরিকল্পিতভাবে ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যা করে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে। বাংলাদেশের ইতিহাসে এই নারকীয় হত্যাকাণ্ডে অন্তত ১৪০০ জন ছাত্র-জনতা ও ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন। এ সময় হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন ও চিরতরে অন্ধত্ববরণ করেছেন। আসামিরা দেশের বিচার বিভাগকে বুদ্ধাঙ্গুলি দেখিয়ে বুক ফুলিয়ে চলছে। অভিযোগটি রেজিস্ট্রারভুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ অনুসারে আসামিদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি উল্লেখ্য করা হয়।

বাদী সাইফুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অনেক মানুষের প্রাণ গেছে। আবার অনেকেই এখনো পঙ্গু অবস্থায় হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যে শুধু ছাত্র-জনতা নিহত হয়েছে তা কিন্তু নয়। দেশের বিভিন্ন থানায় অনেক পুলিশ কর্মকর্তা ও পুলিশের ৪৪ জন সদস্য প্রাণ দিয়েছে। আমি চাই ছাত্র-জনতার হত্যাকারীদের কঠোর বিচার হোক। সেই সঙ্গে আমাদের ৪৪ জন পুলিশ যে মারা গেল তাদের পরিবার যাতে বিচার পায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের প্রায় ১০ মাস হয়ে গেল এখনো পুলিশ হত্যার বিচার চেয়ে কেউ কোনো মামলা করেনি। তদন্ত তো দূরের কথা। এতোগুলো পুলিশ কিভাবে মারা গেল সেটার সঠিক তদন্তে এই মামলা করা। মামলা না হলে তো তদন্ত হবে না। কার নির্দেশে এতোগুলো পুলিশের প্রাণ গেল সেটা অবশ্যই উঠে আসা দরকার। সেই সঙ্গে ছাত্র আন্দোলনে যে সব পুলিশের কর্মকর্তা হাসিনার নির্দেশে নির্বিচারে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে তাদেরও কঠোর শাস্তি চাই। এমনকি যেই সাংবাদিকরা স্বৈরাচার হাসিনার সঙ্গে আতাত করে সাধারণ মানুষের বিপক্ষে কাজ করেছিল তাদেরও বিচার চাই।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধেও আমি মামলা করেছি। এতো মানুষ প্রাণ দিল আর আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আমি তা মেনে নিতে পারছি না। তাই বিবেকের তাড়নায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি করেছি। নিরপেক্ষভাবে তদন্ত হলে উল্লেখিত আসামিদের সঙ্গে মামলার সংশ্লিষ্টতা ও অজ্ঞানামা আসামিদের নাম উঠে আসবে বলে তিনি মনে করেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন