নিজস্ব প্রতিবেদন ০৮ নভেম্বার ২০২৪ ০১:২০ পি.এম
ছবি: সংগৃহীত
নাটোরের লালপুরে অভিনব কায়দায় রাতের আঁধারে দুটি বৈদ্যুতিক মিটার চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা যোগাযোগের জন্য লিখে গেছে চিরকুট। সেখানে দেয়া হয়েছে ফোন নম্বর।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার সালামপুর ও সাইপাড়া গ্রামে এমন ঘটনা দেখা যায়। এভাবে চুরির ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ব্যক্তিরা হলেন, সালামপুর গ্রামের আবুল হোসেন (৫০) ও সাইপাড়া গ্রামের তুহিন (৩৫)।
ভুক্তভোগী আবুল হোসেন জানান, সকালে সালামপুর বাজার সংলগ্ন রাইস মিলে গিয়ে তিনি দেখতে পান দুর্বৃত্তরা মিটার চুরি করে নিয়ে গেছে। মিটারের বোর্ডে একটি চিরকুটে মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। পরে রেখে যাওয়া নম্বরে যোগাযোগ করলে অজ্ঞাত ব্যক্তি ছয় হাজার টাকা দাবি করে, টাকা দিলে মিটার দেয়া হবে বলে জানানো হয়।
এ বিষয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, একটি সংঘবদ্ধ চক্র এ কাজগুলো করছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। চুরি ঠেকাতে গ্রাহকদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ঘটনা তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন