নিজস্ব প্রতিবেদন ২৩ ডিসেম্বার ২০২৪ ০৩:০৫ এ.এম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে নিজ বাসভবনে চিরকুট লিখে আত্মহত্যা করেছেন বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার (৮২)।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় ২০নং সড়কে নিজ বাসভবনে আত্মহত্যার ঘটনা ঘটে।
খবর পেয়ে ডবলমুরিং থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে ওই বীর মুক্তিযোদ্ধার মরদেহটি উদ্ধার করেন।
তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমদ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আবু সাইদ সরদার বীর মুক্তিযোদ্ধা ছিলেন। বিগত বিএনপি সরকারের আমলে বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শক ছিলেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতাদের পরামর্শক ছিলেন। দীর্ঘদিন তিনি মরণব্যাধি রোগে ভুগছিলেন। কিন্তু তিনি হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছেন যা এলাকাবাসী মেনে নিতে পারছেন না। তার আত্মহত্যার ঘটনার খবর শুনে এলাকার সর্বস্তরের মানুষ ঘটনাস্থলে ছুটে যান। এ সময় যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পুরো এলাকাজুড়ে চলছে শোকের মাতম।
পুলিশ জানায়, জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পাওয়ার পর ডবলমুরিং থানার টহল টিম ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে নামিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ডবলমুরিং থানার ওসি কাজী মো. রফিক আহমদ কালবেলাকে বলেন, মৃত্যুর আগে বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার একটি সুইসাইড নোট (চিরকুট) লিখে যান। সেখানে লিখা ছিল যে, তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে ভুগছিলেন। আমরা লিখাটি তার হাতের কি না সার্টিফাই করেছি। লিখাটি তার হাতের ছিল। এ ঘটনায় কোনো মামলা হয়নি। বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অবশ্য তার পরিবার ময়নাতদন্ত করাতে অনিচ্ছা পোষণ করেছেন।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন