বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চুরির অপবাদে গলায় জুতার মালা, লজ্জায় গ্রামছাড়া দুই ভাই

নিজস্ব প্রতিবেদন ২৬ এপ্রিল ২০২৫ ০৮:৪১ এ.এম

চুরির অপবাদে গলায় জুতার মালা, লজ্জায় গ্রামছাড়া দুই ভাই ছবি: সংগৃহীত

পাবনার সাঁথিয়ায় চুরির অপবাদে সালিশি বৈঠকের রায়ে দুই ভাইকে জুতার মালা পরিয়ে এলাকা ঘোরানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত দুই সহোদর লোকলজ্জায় ভয়ে গ্রামছাড়া হয়েছে।

গত বুধবার (২৩ এপ্রিল) করমজা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লোকমান সরদারের বাড়িতে সালিশি বৈঠকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে শুরু হয় নানা সমালোচনা ও গুঞ্জন।

এদিকে আইনের আশ্রয় না নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও অন্যরা এভাবে কাউকে শাস্তি দিতে পারেন কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে জনমনে।

অভিযুক্তরা হলেন- উপজেলার করমজা ইউনিয়নের আফড়া ভাদালিয়াপাড়া গ্রামের আব্দুল মন্ডলের ছেলে বাবু মন্ডল (২৭) ও তার আপন ছোট ভাই হোসেন মন্ডল (২৪)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে উপজেলার আফড়া ভাদালিয়াপাড়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রহম আলীর বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তদের জড়িত থাকার সন্দেহে গত বুধবার সকালে করমজা ইউনিয়নের ইউপি সদস্য লোকমান সরদারের বাড়িতে সালিশি বৈঠক বসে। সেখানে গ্রাম্যপ্রধানদের রায়ে তাদের জুতার মালা পরিয়ে গ্রামে ঘোরানো হয়।

ঘটনার পর থেকে ভুক্তভোগীরা গ্রাম ছেড়েছেন। মোবাইল নম্বর বন্ধ থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাদের বাবা আব্দুল মন্ডল জানান, আমার ছেলেরা এ ঘটনার সঙ্গে জড়িত নেই। শত্রুতামূলক মিথ্যা অপবাদ দিয়ে ইউপি সদস্য লোকামান সরদারের উপস্থিতিতে গ্রাম্যপ্রধানরা আমার ছেলেকে মারধর ও জোর করে চুরির কথা স্বীকার করিয়ে জুতার মালা পরিয়ে ঘুরিয়েছে।

বাবু মন্ডলের স্ত্রী কুলসুম খাতুন ও হোসেন মন্ডলের স্ত্রী পারভিন খাতুন বলেন, আমার স্বামীরা এ ঘটনার সঙ্গে জড়িত নেই। তারা প্রধানদের কাছে ক্ষমা চেয়েছে তারপরও তাদেরকে জুতার মালা পড়িয়ে ঘুরানো হয়েছে। লজ্জায় আমাদের স্বামীরা মুখ দেখাতে না পেরে গ্রামছাড়া হয়েছে। আমরা এই মিথ্যা অপবাদের এবং গ্রাম্য প্রধানদের শাস্তি ও বিচার চাই।

ভুক্তভোগীদের মা শিখা খাতুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেদের নামে মিথ্যা অপবাদ দিয়ে গ্রাম্যপ্রধানরা জুতার মালা পরানোর ঘটনায় বিচারকদের বিচার চাই। আমার ছেলেরা গাড়ি চালিয়ে সংসার চালাত কিন্তু লোকলজ্জার ভয়ে তারা এখন গ্রামছাড়া।

ইউপি সদস্য লোকমান সরদার বলেন, অভিযুক্তরা দুজনে আপন ভাই। তারা সিঁধ কেটে চুরি করতে ঢুকেছিল। সে সময় হাতেনাতে কেউ না ধরলেও ওই যুবকরাই এ ঘটনায় জড়িত বলে বিভিন্নভাবে আমরা নিশ্চিত হয়েছি। এ ঘটনায় আমার বাড়িতে সালিশ বসেছিল এবং প্রধান হিসেবে আমি উপস্থিত থেকে স্বাক্ষর করেছিলাম। কিন্তু জরুরি কাজের জন্য আমি বাইরে চলে গিয়েছিলাম। সালিশে রায়ের সময় আমি ছিলাম না। সালিশের রায় এবং জুতার মালা পরিয়ে ঘোরানোর বিষয়ে কিছু জানি না।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে গ্রাম্যপ্রধানরা এ ঘটনায় তারা আইনের আশ্রয় নিতে পারত। জুতার মালা পরিয়ে তাদের গ্রামে ঘোরানো উচিত হয়নি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন