জেলা প্রতিবেদক ২২ সেপ্টেম্বার ২০২৫ ০৩:০৮ পি.এম
সংগৃহীত
পাবনার বেড়ায় বৃশালিখা ঘাটের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। এ ঘটনার জেরে স্থানীয় ওয়ার্ড বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুসারীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আগে বেড়া পৌর এলাকার বৃশালিখা ঘাটের নিয়ন্ত্রণ করতেন। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর স্থানীয় বিএনপির একটি অংশ ও টুকু অনুসারীদের একাংশ মিলে ঘাটটি নিয়ন্ত্রণ করছিল। সম্প্রতি স্থানীয় বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে বিএনপির আরেকটি গ্রুপ ওই ঘাটের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিলে দুটি এলাকার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এ বিষয়ে বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, ‘মারামারির বিষয়টি শুনেছি। স্বার্থ আছে এমন দুটি পক্ষ দ্বন্দ্বে জড়িয়েছে। এ বিষয়ে আমি তেমন মন্তব্য করতে চাই না।’
বেড়া মডেল থানার ওসি কেএম হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। মূলত ঘাটের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের দ্বন্দ্ব। পরে মসজিদের মাইকে মাইকিং করে বিষয়টি দুটি এলাকার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রায় ২০০-২৫০ রাউন্ড গুলি ছুড়তে হয়েছে। পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন