নিজস্ব প্রতিবেদন ২৮ নভেম্বার ২০২৪ ১০:৩৩ এ.এম
ছবি: সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় মিয়ানমার নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি এক জেলে আহতের খবর জানিয়েছে বিজিবি। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সেন্টমার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ জেলে মোহাম্মদ এরশাদ (৪০) সেন্টমার্টিন দ্বীপের গলাচিপায় বসবাস করেন।
গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম মোহাম্মদ এরশাদ (৪০)। তিনি সেন্টমার্টিন গলাচিপা এলাকায় বসবাস করেন। তবে তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিনের প্যানেল চেয়ারম্যান আক্তার কামাল বলেন, ‘দ্বীপের আলী জোহারের মালিকানাধীন ট্রলারে ছয় জেলে সাগরে মাছ শিকারে যান। এ সময় সেন্টমার্টিন দক্ষিণ পূর্বে বঙ্গোপসারে মিয়ানমারে নৌবাহিনীর সদস্যরা জেলেদের ধাওয়া করে। এক পর্যায়ে তাদেরকে উদ্দেশ্য করে গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হন।’
দ্বীপের বাসিন্দা ট্রলারের নেজাম উদ্দিন জানান, ‘সেন্টমার্টিন সংলগ্ন সাগরে মাছ শিকারকালে মিয়ানমার নৌবাহিনীর একটি জাহাজ থেকে জেলেদের ওপর গুলি চালায়। এতে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। তার ডান হাতে গুলি লাগে।
জেলে গুলিবিদ্ধ ঘটনাটি স্বীকার করে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ বলেন, ‘সাগরে মাছ শিকারে ভুলক্রমে জেলেকে গুলি করে। পরে তারা (মিয়ানমার) আহত জেলেকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠিয়ে দেয়। তবে বিষয়টি নিয়ে আমরা আরও খোঁজ-খবর নিচ্ছি।’
তবে জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানা নেই বলে জানিয়েছেন টেকনাফ উপজেলার ইউএনও দায়িত্বে থাকা (ভূমি) সহকারি কমিশনার আরিফ উল্লাহ নিজামী। এর আগে ১১ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে এক জেলে নিহত হন। এ ঘটনায় আরও জেলে গুলিবিদ্ধ হয়েছিল। সেই সময় বাংলাদেশের পক্ষ থেকে এ ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়েছিল।
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা
দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা
‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি
পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১
এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন
ইসির মুলা ও বেগুনের সমালোচনায় সারজিস আলম