বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাছ ধরা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫

নিজস্ব প্রতিবেদন ১৮ ডিসেম্বার ২০২৪ ০২:৩৩ এ.এম

মাছ ধরা নিয়ে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে আহত ১৫ ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় শৈলমারী খালে মাছ ধরাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুগ্রুপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিংড়া পৌর এলাকার শৈলমারী এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি নেতা কাশেম গ্রুপ ও আশরাফুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএনপি নেতা কাশেম গ্রুপের আহতরা হলেন আ. হালিম, আ. সালাম, সেলিম, আবুল কালাম, রফিকুল ও তসলিম।

অপরদিকে বিএনপি নেতা আশরাফুল গ্রুপের আহতরা হলেন শরিফুল, রাকিবুল, ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা, ইয়াদ আলী, শিপন, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি খোরসেদ আলম, উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক আশরাফুল।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলমারী খালে মাছ মারতে যায় আশরাফুলসহ তার লোকজন। এ সময় হাজিপুর গ্রামের বাসিন্দা কাসেম আলী বাধা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষে লোকজন আহত হয়।

আশরাফুল ইসলাম বলেন, আবুল কাশেম ও তার লোকজন ১ লাখ ২০ হাজার টাকায় লিজ নেয়। শৈলমারী গ্রামের প্রায় শতাধিক লোক মাছ মারতে গেলে তারা বাধা দেয়। সরকারি খাল লিজ দেওয়ার অধিকার তাদের নেই। তারা আমাদের অন্যায়ভাবে মাছ ধরেছে।

তবে এ বিষয়ে আবুল কাশেম জানান, আমরা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি। লিজকৃত জমিতে খাল খনন করা হয়েছে। আমাদের বৈধ কাগজপত্র আছে। অন্যায়ভাবে তারা মাছ মারতে আসলে এলাকার লোকজন বাধা দেয়।

সিংড়া থানার ওসি আসমাউল হক কালবেলাকে বলেন, এ বিষয়ে সিংড়া থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত করতে পুলিশ তৎপর রয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন