নিজস্ব প্রতিবেদন ২৪ ডিসেম্বার ২০২৪ ০১:৫১ এ.এম
ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন ইস্যু নিয়ে করা চুক্তি বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কলামিস্ট ফরহাদ মজহার।
তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের জন্য কথায় কথায় বিদেশিদের ডেকে আনতে হবে কেন? আমাদের বন্দর, আমরা নিজেরাই চেষ্টা করি। আমরা একটা কৌশলপত্র প্রণয়নের কাজে হাত দিয়েছি। নিজেরাই এটা সম্পন্ন করে সরকারকে দেব। সরকারের নৌ উপদেষ্টা আমাদের প্রিয়জন, তিনি আমাদের পরামর্শকে গুরুত্ব দেবেন আশা করছি।
সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় ফরহাদ মজহার বলেন, ভারত, চীন ও মিয়ানমার আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। ভারত যদি আমাদের মিত্র দেশই হতো তবে তারা আলাদা দেশ না থেকে একত্রেই থাকত। কিন্তু বাস্তবতা হলো, ভারতসহ যে কোনো দেশ আমাদের শত্রুদেশে পরিণত হতে পারে। ভারতকে যে দিনই চট্টগ্রাম বন্দর দিয়ে কানেক্টিভিটি দেওয়া হলো সে দিনই আমরা এই বন্দরের ওপর সার্বভৌমত্ব হারিয়েছি। সুতরাং সবার বুঝতে হবে, ভারত যত কম শুল্কে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে পারে সে চেষ্টাই করবে, এটা হতে দেওয়া যাবে না।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানের সঞ্চালনায় বক্তব্য দেন মেজর (অব.) আহমেদ ফেরদৌস, নিরাপদ নৌপথ আন্দোলনের সদস্য সচিব আমিন রসুল বাবুল, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য ও দৈনিক কালের কণ্ঠের ব্যুরো প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ওয়াহিদ জামান, মোহাম্মদ আলীসহ আরও অনেকে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩