নিজস্ব প্রতিবেদন ১৪ মার্চ ২০২৫ ১২:৫৪ পি.এম
ছবি: সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সমালোচনা, বিগত সরকারের পক্ষ নেওয়াসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ঢাকায় না ফেরায় মরক্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হারুন আল রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের সমালোচনা বিশেষ করে, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা দখলের অভিযোগ, মরোক্কোয় রাষ্ট্রদূতের দায়িত্ব ছেড়ে ঢাকায় না ফিরে কানাডায় পালিয়ে যাওয়াসহ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে খুব শিগগিরই কূটনীতিক হারুন আল রশিদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিচ্ছে সরকার।
ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, আজ শুক্রবারের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনীতিক হারুন আল রশিদের বিরুদ্ধে সরকারের শাস্তিমূলক পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কূটনীতিক হারুন আল রশিদের বিরুদ্ধে কোন ধরনের শাস্তিমূলক পদক্ষেপ নেবে সরকার সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিগত সরকারের সময়ে কানাডায় উপ হাইকমিশনারের দায়িত্ব পালনের পর ২০তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হারুনকে মরক্কোতে রাষ্ট্রদূত করা হয়। গত বছর বৈষম্যবিরোধী আন্দোলনের সময় বিগত সরকারের সরকারের পক্ষে শক্ত অবস্থান নেন তিনি। পাশাপাশি শেখ পরিবার নিয়ে বই লিখেছেন এই কূটনীতিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর এসব ঘটনায় বিপাকে পড়েন তিনি।
এসব ঘটনাকে কেন্দ্র করে গত বছর রাষ্ট্রদূত হারুন আল রশিদকে ঢাকায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফিরতে বলেছে সরকার। তবে তিনি ঢাকায় না ফিরে কানাডায় পালিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে।
২০০১ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়া হারুন এর আগে রোম, কায়রো, মেক্সিকো সিটি ও মাদ্রিদে বিভিন্ন কূটনৈতিক দায়িত্বে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন পদ সামলানোর ধারাবাহিকতায় জনকূটনীতি অনুবিভাগে মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় অটোয়া মিশনে পাঠানো হয় তাকে।
এদিকে, শুক্রবার নিজের ফেসবুকে ইংরেজিতে বেশ বড় একটি পোস্ট করেছেন কূটনীতিক হারুন আল রশিদ। সেই পোস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈধ সরকারকে উৎখাত করে ড. মুহাম্মদ ইউনূসের ক্ষমতা দখলের অভিযোগ করেছেন।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা