নিজস্ব প্রতিবেদন ০১ এপ্রিল ২০২৫ ১২:৩০ পি.এম
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষ্যে রাজধানীতে এক ব্যতিক্রমী ঈদ আনন্দ মিছিল আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। নানা আয়োজনের মধ্যে অন্যতম ছিল এই বর্ণাঢ্য ঈদ মিছিল, যেখানে শাহী ঘোড়া এবং ২০টিরও বেশি ঘোড়ার গাড়ি ছিল। মিছিলে ছিল ব্যান্ড পার্টি, সুলতানি ও মোঘল আমলের ইতিহাসের চিত্রকলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এতে অংশগ্রহণ করেন।
এই আয়োজনের মাধ্যমে ঢাকার ৪০০ বছরের ঈদ ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং ঢাকার মানুষ দীর্ঘদিন পর এমন আয়োজনে অংশগ্রহণ করেন।
এদিকে, আনন্দ মিছিলে অন্যান্য সব কিছুর সঙ্গে একটি বিশেষ আকর্ষণ ছিল—গাধার পিঠে বসে থাকা লোককথার চরিত্র নাসিরুদ্দিন হোজ্জার একটি পাপেট বা প্রতিকৃতি। কিন্তু এই পাপেটটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা সমালোচনা।
একটি পক্ষ প্রতিবাদ জানিয়ে বলছেন—না বুঝে সমালোচনা করা হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, পাপেটটি দেখতে অনেকটা জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের মতো।

আরিফুর রহমান নামে একজন সামাজিক মাধ্যমে এই পাপেটের ছবি শেয়ার করে লিখেছেন, ঈদ মিছিলে নেওয়ার জন্য ভ্যানে বসানো এই ভাস্কর্যটির নাম কী হওয়া উচিত বুঝতে পারছি না। নাসিরুদ্দিন হোজ্জা কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব?
মাকামে মাহমুদ নামে এক ব্যক্তি ছবিটি শেয়ার করে লিখেছেন, মূল কনসেপ্ট নাসিরুদ্দিন হোজ্জা কিন্তু চেহারার আদল নিয়ে রাজনীতি করা হয়েছে।
নাসিরুদ্দিন হোজ্জা—ছিলেন তুর্কী দার্শনিক ও রম্য লেখক। রম্যরচনায় সমাজের নানা অসংগতির কথা তুলে ধরতেন তিনি।

সমালোচনার বিষয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে লিখেছেন, বাংলা সাহিত্যেও নাসিরুদ্দিন হোজ্জা চরিত্র এসেছে। এটি একটি মেটাফোরিক চরিত্র, যা বাচ্চাদের পছন্দ। এ জন্য আমরা এটি তুলে ধরার চেষ্টা করেছি। পুরো আয়োজনটিকে ঢাকাবাসী ইতিবাচকভাবে নিয়েছেন।
পাপেটটির নির্মাতা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জাহিদুল হক বলেন, নাসিরুদ্দিন হোজ্জার পাপেটটি তৈরি করতে আমরা একটি আরবি বইয়ের প্রচ্ছদ থেকে ছবি নিয়েছিলাম। আমাদের মূল পরিকল্পনা ছিল শিশুদের জন্য কিছু জনপ্রিয় চরিত্র উপস্থাপন করা—যেমন, আলাদীন, আলী বাবার চল্লিশ চোর, এবং নাসিরুদ্দিন হোজ্জা।
তিনি বলেন, নাসিরুদ্দিন হোজ্জা ও জামায়াত আমির একই ধরনের ব্যক্তিত্বের নন। সেখানে চরিত্রটির চেহারা এবং পোশাকের কিছু মিল দেখা গেছে কিন্তু এটি কাকতালীয়।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা