বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

বিদেশী এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি: ইশরাক

নিজস্ব প্রতিবেদন ০৩ জুন ২০২৫ ০৪:১৬ এ.এম

বিদেশী এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি: ইশরাক ছবি: সংগৃহীত

বিদেশী এজেন্টদেরকে আমরা ইতোমধ্যে চিহ্নিত করে ফেলেছি উল্লেখ করে বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন।

সোমবার (২ জুন) বিকালে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ৪৮ নাম্বার ওয়ার্ড  বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল এবং দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উত্তর যাত্রাবাড়ী শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনের এ অনুষ্টানে তিনি প্রধান অতিথি ছিলেন। 

ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল। আরেকটি দল রয়েছে তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে, দিল্লী নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ।

ইশরাক বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না। কেউ এখানে এমননা যে তাকে ছাড়া দেশ চলবেনা। তাহলে তো সেই হাসিনার আমলে চলে গেলাম। হাসিনা ছাড়া দেশ চলবেনা এটা হবেনা।

তিনি বলেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয়, তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটাই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেলপ্লেয়িং নির্বাচনের অনুষ্ঠান করা। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেওয়া।

ইশরাক আরও বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার