নিজস্ব প্রতিবেদন ১৪ এপ্রিল ২০২৫ ০৪:৩২ এ.এম
ছবি: সংগৃহীত
কুমিল্লার দেবিদ্বারে সুদের টাকার জন্য সালিশে এক নারীকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় বিএনপির ৭ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) সকাল থেকে ভিডিওটি ভাইরাল হতে থাকে। এর আগে শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার ভানি ইউনিয়নের সূর্যপুর এলাকায় মারধরের ঘটনাটি ঘটে। রোববার মারধরের শিকার ওই নারী বাদী হয়ে বিএনপির সাত নেতার নাম উল্লেখ করে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে ভানি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) আবদুল আউয়ালকে। আবদুল আউয়াল ওই নারীকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া মামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মনির ফরাজিসহ আরও ছয়জনকে আসামি করা হয়েছে। মনির ফরাজি কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটিরও সদস্য। তিনি ওই সালিশে উপস্থিত ছিলেন।
দেবিদ্বার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মারধরের শিকার ওই নারী স্থানীয় একজনের কাছ থেকে এক লাখ ২৫ হাজার টাকা সুদের বিনিময়ে নেন। পরে টাকা ফেরত দিতে দেরি করায় স্থানীয়ভাবে সালিশ ডাকা হয়। শনিবার সকালে সূর্যপুর এলাকায় ওই সালিশ হয়। সালিশে অভিযুক্ত বিএনপির নেতারা ওই নারীকে সুদে নেওয়া টাকা ফেরত দিতে চাপ দেন। একপর্যায়ে টাকা না দিতে পারলে তার বাড়ি লিখে দিতে বলেন। এতে ভুক্তভোগী নারী প্রতিবাদ করলে তাকে অভিযুক্ত বিএনপি নেতারা মারধর করেন।
মারধরের সময় কেউ একজন সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এবং পরে তা ফেসবুকে ছেড়ে দিলে ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত বিএনপি নেতারা গা ঢাকা দিয়েছেন। অভিযুক্ত বিএনপি নেতাদের মোবাইল ফোন বন্ধ থাকায় কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে ওসি শামসুদ্দিন ইলিয়াস বলেন, ভুক্তভোগী ওই নারী ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলা গ্রহণ করে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩