বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকে হলো যেসব আলোচনা

নিজস্ব প্রতিবেদন ২০ এপ্রিল ২০২৫ ০৫:৪২ এ.এম

ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠকে হলো যেসব আলোচনা ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে সংবিধান সংশোধনসহ সরকার ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আনা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।

শনিবার (১৯ এপ্রিল) বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৈঠকে আলোচনার বিষয়বস্তু নিয়ে নাহিদ ইসলাম বলেন, মোটা দাগে ক্ষমতার ভারসাম্য, সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতার কাঠামো, সাংবিধানিক যে নিয়োগগুলো রয়েছে যেমন প্রধান বিচারপতি, নারীর ক্ষমতায়ন ও বিচারক বিভাগের স্বাধীনতা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে এনসিপি। এছাড়া, পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন এখনো জমা দেওয়া হয়নি; এই বিষয়টি নিয়েও উদ্বেগ জানানো হয়েছে।

এছাড়া, বিরোধীদল থেকে স্পিকার দিতে হবে বলেও প্রস্তাব রাখা হয়েছে বলে জানান এনসিপির আহ্বায়ক।

নাহিদ ইসলাম বলেন, স্বাধীন কমিশনের মাধ্যমে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ করতে হবে। নির্বাচন কমিশনের মাধ্যমে এটা পরিচালনা হবে।

তিনি আরও বলেন, জাতীয় সংবিধানিক কাউন্সিলের ফরমেশন নিয়ে আলোচনা হয়েছে। সাংবিধানিক কাউন্সিল সাংবিধানিক যে গুরুত্বপূর্ণ পদ সেগুলোর নিয়োগ দেবে। ১০০ আসনে প্রতিযোগিতার মাধ্যমে নারী আসনে নির্বাচন হবে।

তিনি বলেন, আরও যা নিয়ে আলোচনা হয়েছে, তা হলো প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চাই। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। ইলেক্টোরোল কলেজের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের একটা ধারণা দেওয়া হয়েছে।

সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবের ব্যাপারে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোট করা লাগবে। সংসদে অধিক ভোট পেলেও গণভোটে যেতে হবে। এছাড়া, সংবিধানের মূলনীতির প্রয়োজন আছে কি না, সেই প্রশ্ন আমরা রেখেছি। বাহাত্তর পরবর্তী দলীয় যে মূলনীতিগুলো সংবিধানে প্রবেশ করানো হয়েছে, সেগুলোকে বাদ দিতে হবে।

তবে আজ সম্পূর্ণ আলোচনা হয়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, আলোচনা চলমান থাকবে। আলোচনার কোনো বিকল্প নেই। আমার আলোচনার পথ খোলা রেখেছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবো। যদিও রাজনৈতিক সমঝোতার বিষয়টি কোনো দলীয় আকাঙ্ক্ষা পূরণের জন্য নয়। জনগণের সামনেই পরিষ্কার করতে হবে, আমরা পুরাতন রাষ্ট্র কাঠামোতে ফিরব কি না।

আজকের বৈঠকে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ আরও দুজন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর থেকেই রাজনীতির মাঠে সরব দলের নেতাকর্মীরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির

news image

রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন

news image

১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত

news image

নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির

news image

মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

news image

বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান

news image

মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক

news image

‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’

news image

বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল

news image

নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির

news image

যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা

news image

মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির

news image

প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা

news image

বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক

news image

দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির

news image

বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ

news image

গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন

news image

বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি

news image

হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর

news image

পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ

news image

সব কিছুরই শেষ আছে: আদালতে পলক

news image

রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী

news image

এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?

news image

দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস

news image

নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল

news image

ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি

news image

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান

news image

অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান

news image

কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান

news image

তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার