বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সুধী সভার প্রথম সারিতে কৃষক লীগ নেতা

নিজস্ব প্রতিবেদন ২৭ এপ্রিল ২০২৫ ০৪:৩৫ এ.এম

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের সুধী সভার প্রথম সারিতে কৃষক লীগ নেতা ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে সুধী সমাবেশে সামনের সারিতে জেলা কৃষক লীগ সভাপতির বসা নিয়ে সামাজিক, রাজনৈতিক ও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

শনিবার (২৬ মার্চ) বিকেলে জেলার শহীদ সার্টু হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুধী সমাবেশের আয়োজন করে জেলা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত মহা পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান। এ সময় মঞ্চের একেবারে সামনের সারিতে বসা ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল।

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগসহ তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেনি এবং আজকের সুধী সমাবেশে বিএনপির তেমন নেতাকর্মীদের দাওয়াত দেননি বরং আওয়ামী লীগের দোসরদের দাওয়াত দিয়েছেন। এ ছাড়া তিনি জেলার মাদক কারবারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে আঁতাত করে চলাফেরা করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাব্বির আহমেদ বলেন, প্রশাসনকে এই বিষয়ে সম্পূর্ণ দোষারোপ করা ভুল। নিজ চোখে আমরা দেখলাম কিছু কিছু রাজনীতিবিদরাও এই পুনর্বাসনের অংশ হিসেবে কাজ করছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার রেজাউল করিম বলেন, আমরা অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুলকে চিনিও না এবং তাকে দাওয়াত দিইনি। এটি একটি ওপেন প্রোগাম ছিল তাই তিনি হয়তো এখানে চলে এসেছেন। পরে খোঁজ নিয়ে জানতে পারি, তিনি জেলা কৃষক লীগের সভাপতি। এ ছাড়া তিনি ট্রাক মালিক সমিতির সভাপতি। তাই ট্রাক মালিক সমিতির সভাপতি হিসেবে হইতো তিনি এসেছিলেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুর রাহিম, সদস্য সচিব সাব্বির আহমেদ, মুখ্য সংগঠক মোত্তাসিন বিশ্বাসসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩

news image

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে কমেছে জলদস্যুতা

news image

দেবহাটায় কোরআন অবমাননা করায় যুবককে মারধর, থানায় মামলা

news image

‘ভারত থেকে’ ভেসে আসছে হাজার হাজার গাছের গুঁড়ি

news image

পুলিশকে হামলা করে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় গ্রেপ্তার ২১

news image

এলজিইডির রাস্তার অর্ধশতাধিক গাছ চুরি, নীরব প্রশাসন