সোমবার ২৭ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

অতিরিক্ত সহকারী পুলিশ সুপারের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭

নিজস্ব প্রতিবেদন ০৫ অক্টোবার ২০২৫ ০৬:৫২ এ.এম

অতিরিক্ত সহকারী পুলিশ সুপারের ওপর চাঁদাবাজদের হামলা, গ্রেফতার ৭ ছবি: সংগৃহীত

নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করে শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

বিষয়টি নিশ্চিত করে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, হামলার ঘটনায় শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

জানা যায়, শনিবার (৪ অক্টোবর) নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল নিয়মিত টহল নিয়ে পৌর শহরের আরশিনগর এলাকা ক্রস করছিল। ওই সময় দুজন লোক যানবাহন থেকে টাকা তুলছিল। টাকা তোলার কারণ জানতে চান দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং সড়কে চলাচলরত যানবাহন থেকে টাকা তুলতে হাইকোর্টের নিষেধাজ্ঞা আছে বলেও জানান। ওই সময় পুলিশ দুই চাঁদাবাজকে গ্রেফতার করে। এরই মধ্যে ৩০/৩৫ জন লোক অতর্কিতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ারের ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি মারা শুরু করে। পরে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়েন। ওই সময় দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় সঙ্গে থাকা পুলিশ সদস্যরা পুলিশ কর্মকর্তা শামিমকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকায় পাঠানো হয়। 

এদিকে, কয়েকদিন আগে নরসিংদী সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন নরসিংদীর অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামিম আনোয়ার। এরপর থেকে বিভিন্ন প্রতিকূলতার শিকার হতে হয় তাকে এবং নিজের ব্যক্তিগত ফেসবুকে সেসব নিয়ে স্ট্যাটাসও দেন। একই সঙ্গে তার ওপর যে কোনো সময় হামলার আশঙ্কার কথাও জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ

news image

বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার

news image

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল

news image

ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ

news image

কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

news image

৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে

news image

গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার

news image

রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা

news image

শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড

news image

সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা

news image

বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২

news image

ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা

news image

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা

news image

সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের

news image

কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

news image

বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ

news image

ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস

news image

দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম

news image

চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি

news image

১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক

news image

এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান

news image

নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি

news image

ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান

news image

ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!

news image

রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

news image

‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ

news image

যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা

news image

থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি

news image

আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩