বুধবার ১০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

হাসিনার যে কৌশলে আন্দোলনকারীদের শনাক্ত করতেন জিয়াউল

নিজস্ব প্রতিবেদন ০১ অক্টোবার ২০২৫ ০৫:০১ এ.এম

হাসিনার যে কৌশলে আন্দোলনকারীদের শনাক্ত করতেন জিয়াউল ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানে দেশের ৫০-এরও বেশি জেলায় ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যায় ব্যবহৃত হয়েছে মারণাস্ত্র (লেথাল উইপন)। সাবেক এনটিএমসি’র মহাপরিচালক জিয়াউল আহসান শেখ হাসিনার দেওয়া একটি সফটওয়্যার ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতেন। এই আক্রমণ ও হত্যাকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে ৪১ জেলার ৪৩৮ স্থানে।

মঙ্গলবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে মামলার তদন্ত কর্মকর্তা মো. আলমগীর এসব তথ্য উল্লেখ করেন। 

এ সময় ট্রাইব্যুনালে প্রদর্শিত আলজাজিরার একটি প্রতিবেদনে তুলে ধরে বলা হয়, সাবেক এনটিএমসি’র মহাপরিচালক জিয়াউল আহসান শেখ হাসিনার দেওয়া একটি সফটওয়্যার ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতেন। পরে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের তুলে নিয়ে নির্যাতন করতেন। শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়। আলামত গায়েবের অংশ হিসাবে হত্যার পর অনেকের লাশ সিমেন্টের ব্যাগ বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো।

অপরদিকে বিবিসির প্রতিবেদনের বরাতে বলা হয়, একটি নথির তথ্য মতে যাত্রাবাড়ী এলাকায় আন্দোলনকারীদের ওপর পুলিশ ২৪৪৪ রাউন্ড গুলিবর্ষণ করেছে। এরমধ্যে ৬৯৫টি এসএমজির গুলি।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে জবানবন্দি দেন তদন্তকারী কর্মকর্তা। চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে সাক্ষ্য পেশ করেন তিনি।

তদন্ত কর্মকর্তাকে জেরার জন্য আগামী সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন-বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন বিচার কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়।

এদিন বেলা সাড়ে ১১টায় তৃতীয় দিনের মতো ৫৪তম সাক্ষী হিসাবে আলমগীরের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। জবানবন্দির একপর্যায়ে তিনি বলেন, গত বছরের জুলাই আন্দোলন চলাকালীন ৪১টি জেলার ৪৩৮টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে। ৫০টিরও বেশি জেলায় মারণাস্ত্র ব্যবহার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এই আন্দোলনকারীদের সবাই সাধারণ নিরীহ নিরস্ত্র ছাত্র-জনতা। সরকারি গোয়েন্দা সংস্থা এনটিএমসি’র মতো প্রতিষ্ঠান মোবাইল ট্র্যাকিং করে আন্দোলনকারীদের গ্রেফতার করে।

এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘জুলাইয়ে হত্যাকাণ্ড বা নৃশংসতা চলল, এসব বন্ধে আসামিরা কোনো পদক্ষেপ নিয়েছিলেন কিনা। আপনি তদন্তে কী পেয়েছেন?’ জবাবে সাক্ষী আলমগীর বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ড-নৃশংসতা বন্ধ করার জন্য আসামিরা কোনো পদক্ষেপ নেননি। একইসঙ্গে যারা হত্যা-গুম-জখম করেছেন, তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মূলত জুলাই আন্দোলনসহ গত ১৫ বছরে খুন-গুম, নির্যাতনের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা।’

মঙ্গলবার জব্দকৃত বিভিন্ন তথ্য ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তদন্ত কর্মকর্তা মো. আলমগীর। তিনি জুলাই আন্দোলনে পুলিশের চালানো হত্যাযজ্ঞ নিয়ে বিবিসি ও আলজাজিরাতে প্রচারিত দুটি প্রতিবেদন জমা দেন। এই প্রতিবেদনে বলা হয়েছে, ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মিরাজ নামে এক শিক্ষার্থী পুলিশের গুলিতে মারা যান। মিরাজের ভাই পাভেল প্রতিবেদনে সাক্ষাৎকারে বলেছেন, ৪ আগস্ট সন্ধ্যায় গণভবনে জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয় ৫ আগস্ট গণভবন ঘেরাও কর্মসূচি যেন সফল না হয়। আন্দোলনকারীরা যেন ঢাকায় ঢুকতে না পারে, সেই জন্য সবগুলো প্রবেশমুখে পুলিশের ব্যারিকেড দেওয়ার নির্দেশনা দেন শেখ হাসিনা। ৫ আগস্ট সকালে হাজার হাজার ছাত্র-জনতা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে ঢাকায় প্রবেশ করতে থাকে। এতে যোগ দেয় মিরাজ ও তার বন্ধু শাওন আল মাহমুদ। এদিন দুপুর ১টা ২৬ মিনিটের সময় যাত্রাবাড়ী টোলপ্লাজা এলাকায় পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনকারীরা ঢাকার দিকে ঢুকতে চাইলে যাত্রাবাড়ী থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়তে ছুড়তে বের হয়ে আসে।

ওই কর্মকর্তা জানান, জাতীয় সংস্থা ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) তদানীন্তন মহাপরিচালক ছিলেন জিয়াউল আহসান। তিনি একটি সফটওয়্যার ব্যবহার করে আন্দোলনকারীদের অবস্থান শনাক্ত করতেন এবং তুলে নিতেন। শেখ হাসিনার আমলে গুম হওয়া বেশিরভাগ ব্যক্তিকে হত্যা করা হয়। এরপর মরদেহ সিমেন্টের ব্যাগ দিয়ে বেঁধে নদীতে ডুবিয়ে দেওয়া হতো।

আলজাজিরার প্রতিবেদনে ওঠে আসে, শেখ হাসিনা ও ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নুর তাপসের কথোপকথন। সেখানে শেখ হাসিনা তাপসকে বলেন, আন্দোলন দমনে ‘লেথাল উইপন’ (প্রাণঘাতী অস্ত্র) ব্যবহার করা হবে। 

প্রতিবেদনে বলা হয়, ১৯ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনীকে মাঠে নামার নির্দেশনা দেন। রংপুরে শহীদ আবু সাঈদের পরিবারকে ভুল বুঝিয়ে গণভবনে আনা হয়েছিল। আবু সাঈদের বোন সাক্ষাৎকারে বলেন, আমাদের হাতে কিছু সঞ্চয়পত্র দেওয়া হয় সেখানে। বিষয়টি মীমাংসা হয়ে গেছে-এমনটি বোঝাতে চেয়েছিলেন শেখ হাসিনা। আবু সাঈদ হত্যার ঘটনাটি তদন্ত হবে বলে জানিয়েছিলেন শেখ হাসিনা। তখন আমি বলেছিলাম ‘আবার তদন্ত কেন, কারা মেরেছে তা ভিডিওতে দেখা যাচ্ছে।’

ঢাকার মোহাম্মদপুরে শহীদ মাহামুদুর রহমানের বোন (সৈকত) সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষাৎকার প্রচারিত হয় আলজাজিরা টেলিভিশনে। সেটিও ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। সাবরিনা আফরোজ সেখানে বলেন, তার ভাই মাহামুদুর রহমান গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোডে আন্দোলনে অংশ নিয়েছিলেন। ১৯ জুলাই বিকালে পুলিশ খুব কাছ থেকে তার ভাইকে গুলি করে হত্যা করে। এ ঘটনার পর শেখ হাসিনা তাকে গণভবনে ডেকেছিলেন ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তিনি তাতে রাজি হননি। 

এছাড়া আন্দোলনকারী শিক্ষার্থী নাফিসা হোসেন মারওয়ার বাবা আবুল হোসেনের একটি সাক্ষাৎকার তুলে ধরা হয় প্রতিবেদনে। নাফিসাকে ৫ আগস্ট হত্যা করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন

news image

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

news image

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী

news image

দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?

news image

পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী

news image

৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল

news image

সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির

news image

নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব

news image

ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক

news image

রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই

news image

শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির

news image

নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

news image

‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস

news image

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ

news image

এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম

news image

সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত

news image

সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে

news image

প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক

news image

হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর

news image

তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

news image

ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব

news image

শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক

news image

বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

news image

ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা

news image

সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে

news image

আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা

news image

সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা

news image

রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার

news image

হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির

news image

রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা