নিজস্ব প্রতিবেদন ২৯ এপ্রিল ২০২৫ ০৩:৫১ এ.এম
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ যুবদল নেতা জসিম কন্যা কলেজছাত্রী লামিয়ার পরিবারের পাশে দাড়িয়েছে বিএনপির স্বাস্থ্য সহায়তা সেল।
সোমবার (২৮ এপ্রিল) সকালে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের ১৪নম্বর কেবিনে ভর্তি শহীদ কন্যা লামিয়ার অসুস্থ মা রুমা বেগমের চিকিৎসার খোঁজ খবর নেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সেলের চিকিৎসক পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডা. মহিবুল্লাহ রুবেল।
এসময় তিনি হাসপাতালের আরএমও ডা. মশিউর রহমান ও কর্তব্যরত নার্সদের সঙ্গে কথা বলে চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন। একই সঙ্গে পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।
ডা. মহিবুল্লাহ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কেন্দ্রীয় স্বাস্থ্য সেল ২৪’র শহীদ, আহতসহ নিপীড়িত নারী ও শিশুদের চিকিৎসা সহায়তা প্রদান করে যাচ্ছে।
তিনি আরও বলেন, পটুয়াখালী জেলার চিকিৎসা সহায়তা সেলের সদস্য হিসেবে তিনি এখন থেকে শহীদ কন্যা লামিয়ার পরিবারের সার্বিক চিকিৎসা সহায়তায় সর্বদা পাশে থাকার অঙ্গীকার করছেন। একই সঙ্গে কিভাবে পরিবারটির কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সে ব্যাপারে দলের চেয়ারম্যান সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন।
এসময় পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ জসিম উদ্দিনের স্ত্রী (লামিয়ার মা) রুমা বেগম, ছোট মেয়ে বুশরা আক্তারসহ তার শ্যালক ও শ্যালিকা।
প্রসঙ্গত, শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকের ৬ নম্বর রোডের ভাড়া বাসা থেকে লামিয়া আক্তারকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে শহীদ জসীম উদ্দিনের কন্যা তার বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি পাঙ্গাশিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে যাচ্ছিলেন। পথে নলদোয়ানী থেকে দুর্বৃত্তরা পিছু নেয়। হঠাৎ পেছন থেকে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী জলিল মুন্সির বাগানে নিয়ে যায়। এক পর্যায়ে ১৭ বছরের ওই কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। এমনকি তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় দুর্বৃত্তরা। পরে তিনি আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩