নিজস্ব প্রতিবেদন ৩১ মে ২০২৫ ০৩:১৭ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, টালবাহানা করে নির্বাচনকে পেছানোর চেষ্টা করবেন না। আমরা খুব ভালো জানি, ডিসেম্বরে নির্বাচন না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না।
এ বাংলাদেশ বিদেশি প্রভুদের হাতে পদানত হবে। ’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী উপলক্ষে শুক্রবার (৩০ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপিকে তার মুখোমুখি করে নিয়েছেন বলে মন্তব্য করেন। আব্বাস বলেন, তিনি (ড. ইউনূস) জাপানে বসে বিএনপির বিরুদ্ধে বিষোদগার করেছেন।
জাপানে বসে বলেছেন- একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চায়। এর জবাবে বলতে চাই- ড. ইউনূস সাহেব আপনি স্মরণ করে দেখুন, ডিসেম্বরে নির্বাচনের কথা আপনিই প্রথম বলেছেন।
বিএনপির এই নেতা বলেন, অন্তর্বর্তী সরকার ঘোষণা দিয়ে সংস্কার করছে। সংস্কার করার জন্য বাইরে থেকে মানুষ ইমপোর্ট (আমদানি) করে আনছেন। যারা এ দেশের নাগরিক নয়। দেশের প্রতি এত মমত্ববোধ নেই। দেশকে ভালোবাসেন না। তারা কী করে এ দেশের মানুষের সংস্কার করবে, আমরা বুঝতে পারি না।
তিনি বলেন, টার্মিনালটির কর্মক্ষমতা রয়েছে তাহলে কেন এ টার্মিনাল বিদেশিদের হাতে দেব? বিদেশিরা এলে টাকা বাংলাদেশে রাখবে না। তাই বিদেশিদের প্রতি প্রেম-ভালোবাসা ছেড়ে দেন। দেশের মানুষকে ভালো রাখেন। আমরা দেশে লোক তৈরি করব। দেশের লোকেরাই নিউমুরিং টার্মিনাল চালাবে। বাইরের লোক দরকার নেই।
সরকারের উদ্দেশে তিনি বলেন, সেন্টমার্টিনে খাওয়া নেই, কাপড় নেই, মানুষ বাচ্চা নিয়ে স্কুলে যেতে পারে না। সেন্টমার্টিনে কী এমন হয়ে গেল যে বাংলাদেশি নৌকা যেতে পারবে না? সেখানে কী এমন ঘটনা ঘটছে, জানতে চাই। সাজেকে কী হচ্ছে, আমরা জানতে চাই।
জিয়াউর রহমানের স্মরণে এ দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির পল্টন থানার ১৩ নম্বর ওয়ার্ড (উত্তর-দক্ষিণ) শাখা।
পল্টন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী হাসিবুর রহমান শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-যুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
বিএনপির কাছে নতিস্বীকার করেই একই দিনে দুই নির্বাচন: জামায়াত আমির
রংপুর-৪ আসন: ৮০টি কেন্দ্রে এগিয়ে এনসিপির আখতার হোসেন
১৭টি আসনে বিজয়ের তথ্য দিল জামায়াত
নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমির
মামুনুল হক ও ববি হাজ্জাজের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই
বগুড়ায় নিরঙ্কুশ বিজয়ের পথে তারেক রহমান
মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্রে ভোট দিলেন মামুনুল হক
‘ইনশাআল্লাহ আমি আশাবাদী, মানুষ উন্নয়নের স্বার্থে ধানের শীষের পক্ষে রায় দেবে’
বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা নতুনভাবে শুরু হলো: মির্জা ফখরুল
নিজ আসনে ভোট দিলেন জামায়াত আমির
যাদের ভোট না দেওয়ার পরামর্শ দিলেন তাসনিম জারা
মুনতাসির মাহমুদকে অব্যাহতি ও কারণ দর্শানো নোটিশ এনসিপির
প্রত্যেক উপদেষ্টা আখের গোছানোর কাজ করে রেখেছেন: সামান্তা
বিপ্লবী নয়, কিংস পার্টির মতো আচরণ করছে এনসিপি: ইশরাক
দোসররা আবার সুযোগ পেলে বলবে জুলাই বিপ্লব ছিল একটি তাণ্ডব: শিশির
বিএনপির বিবৃতি, সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ
গুমের ডকুমেন্টরির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাহউদ্দিন
বিএনপি নেতা ডা. রফিককে দেখতে গেলেন জোনায়েদ সাকি
হাসিনা-ভারতের এজেন্ডা বাস্তবায়নকারীদের উদ্দেশে যা বললেন নুরুল হক নুর
পিআর নয় বিদ্যমান নির্বাচন পদ্ধতিতেই আস্থা রাখতে চায় বিএনপি: ডা. জাহিদ
সব কিছুরই শেষ আছে: আদালতে পলক
রাউজানে নিহত ব্যক্তি বিএনপির কেউ নয়: রিজভী
এনসিপি এনসিপি শাপলা প্রতীক না পেলে কী করবে?
দেশের অন্তত ৪০টি টেলিভিশন-পত্রিকায় প্রভাব খাটাচ্ছে বিএনপি: সারজিস
নির্বাচন নিয়ে ‘গভীর ষড়যন্ত্র’ হচ্ছে, সজাগ থাকুন: মির্জা ফখরুল
ভারতের অর্থায়নে আ.লীগ-ছাত্রলীগ ঝটিকা মিছিল করছে: শিবির সভাপতি
লন্ডনে ড. ইউনূসের সঙ্গে কী কথা হয়েছিল, জানালেন তারেক রহমান
অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক কাজের ওপর নির্ভর করে: তারেক রহমান
কুরআন অবমাননার প্রতিবাদ জানাতে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হেফাজতের আহ্বান
তোফায়েল আহমেদের অবস্থা ভালো নয়:পরিবার