নিজস্ব প্রতিবেদন ১১ আগষ্ট ২০২৫ ০১:৩১ এ.এম
ছবি: সংগৃহীত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য ঢাকায় ভাড়া বাসা খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।
রোববার (১০ আগস্ট) নগরের পাঠানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে রাজশাহী মহানগর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘শহীদ জিয়ার এই বাংলাদেশে তিনি মারা যাওয়ার আগে কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ব্যাংক ব্যালেন্স ছিল না। তেমনি আমরা গর্ব করে বলতে পারি, আমাদের নেতা তারেক রহমানের ঢাকা শহরে কোনো বাড়ি নাই, কোনো গাড়ি নাই, কোনো ব্যাংক ব্যালেন্স নাই। উনি দেশে আসবেন, কোথায় থাকবেন সেটার জন্য তিনি বাড়ি খুঁজছেন, ভাড়া বাড়ি খুঁজছেন।’
আবদুস সালাম বলেন, ‘যে স্বৈরাচারী আওয়ামী লীগ সব কিছু দখল করে নিয়েছিল, আমাদের নেতার এক নির্দেশে সারা দেশ ঠান্ডা হয়ে গিয়েছিল। তা না হলে, যে আগুন আমাদের বুকে জ্বলছিল, সেই আগুন দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগের বাড়িঘর আগুনে জ্বলজ্বল করে জ্বলে উঠত। কিন্তু আমাদের নেতা প্রমাণ করেছেন, তিনি দলের নেতা নন শুধু, তিনি দেশের নেতা।’
তিনি বলেন, জিয়াউর রহমান যেমন ‘তলাবিহীন ঝুড়ি’ থেকে দেশকে উদ্ধার করে বিদেশে চাল রপ্তানি করেছিলেন, তেমনি তারেক রহমান ক্ষমতায় এলে এক মাসের মধ্যে দেশের পরিবর্তন আনবেন।
বিএনপির এই নেতা আরও বলেন, ‘ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যখন তারেক রহমান আসবে, এক মাসের মধ্যে তার বাবার মতো এই দেশকে তিনি পরিবর্তন করে দেবেন। তখন হেনাতেনা চলবে না, কোনো চুরি বাটপারি চলবে না, কোনো রাহাজানি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না। এখন তো নেতা খালি নির্দেশ দিয়েছেন, কিন্তু ক্ষমতায় নাই, কার্যকর করতে পারেন নাই। তাই ক্ষমতায় আসলে বুঝবেন, অনেকেই টের পাবেন, এখনো অনেকে টের পাচ্ছেন না। কারণ তিনি দেশকে ভালোবাসেন।’
আব্দুল্লাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ
নূরতাজ ফাউন্ডেশনের উদ্যোগে নয়ানন্দ রিয়াজুল জান্নাত কবরস্থান ও ঈদগাহ মাঠে ৩১৫টি ফলজ চারাগাছ রোপণ
বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান মোস্তাফিজুর রহমান মোস্তফার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হলেন অ্যাড: মাহমুদুল করিম সজল
ক্লিন টংগিবাড়ী-গ্রীন টংগিবাড়ীর লক্ষ্যে বিনামূল্যে চারাগাছ বিতরণ
কামরুজ্জামান রতনের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ
৪২ কেন্দ্রের ফলাফলে এনসিপি প্রার্থী ড. আতিক মুজাহিদ এগিয়ে
গোপালগঞ্জের ভোটকেন্দ্রে নেই ভোটার
রাজশাহীতে বিএনপি কর্মীকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা
শরীয়তপুরে ৭ লাখ টাকাসহ জামায়াতের কর্মী আটক, দুই বছরের কারাদণ্ড
সিরাজগঞ্জে ভোটারকে টাকা দিতে গিয়ে জনতার হাতে আটক জামায়াত নেতা
বিএনপির প্রার্থী এ্যানি চৌধুরীর গাড়ি থেকে ৮০ লাখসহ আটক ২
ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে আলোচনা সভা
সরাইলে শতবর্ষী পুকুর ভরাটে প্রশাসনের নিষেধ অমান্য, চরম ক্ষোভ স্থানীয়দের
কুড়িগ্রামের ফুলবাড়িতে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
বিএনপি নেতার বিরুদ্ধে খাল দখলের অভিযোগ
ওদের কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব: সারজিস
দাঁড়িপাল্লায় ভোটের কথা বললেই জিহ্বা ছিঁড়ে ফেলবো: সেলিম
চট্টগ্রামে কনসার্টে ‘জয় বাংলা’ স্লোগান, গোলাগুলি
১১ বছরেই অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক
এবার বিমানবালার প্রেমে মজেছেন ত্বহা আদনান
নির্বাচনে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা, সমস্যা হলে ভোট বন্ধ : সিইসি
ভয়ের জনপদ রাউজান / সন্ধ্যা হলেই ভেসে আসে গুলির শব্দ, বন্ধ হয়ে যায় ব্যবসা প্রতিষ্ঠান
ছুটি ছাড়াই ৩ মাস ধরে ইতালিতে ইউপি চেয়ারম্যান, জানেন না ইউএনও!
রামগঞ্জে মা-মেয়ে হত্যার ঘটনায় যুবক গ্রেফতার
‘পুলিশ এখন বানরের মতো’ বললেন পরিদর্শক হাবিবুল্লাহ
যানজটে আটকে মোটরসাইকেলে গন্তব্যে রওনা সড়ক উপদেষ্টা
থানার ওসিকে আওয়ামী ক্যাডারের দেখে নেয়ার হুমকি
আ.লীগ নেতার হিমাগারে তিন নারীকে নির্যাতন, আটক ৩