নিজস্ব প্রতিবেদন ১৪ আগষ্ট ২০২৫ ০৯:৫৩ এ.এম
ছবি: সংগৃহীত
নির্বাচন হওয়া না হওয়া নিয়ে রাজনীতির মাঠে কারো বক্তব্যে কিছু যায় আসে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘রাজনৈতিক বক্তব্য ওরা রাখুক। আমি বামপন্থি রাজনীতি করেছি। তখন কত বক্তব্য দিয়েছি- হল বন্ধ করে দাও, ইউনিভার্সিটি বন্ধ করে দাও। বন্ধ হয়েছে না কি?’
গতকাল বুধবার সরকারের এক বছর পূর্তিতে দেশের সার্বিক অর্থনীতি পরিস্থিতির ওপর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। অর্থ মন্ত্রণালয়ের মালটিপারপাস হলে সংবাদ সম্মেলনটি হয়।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আওয়ামী আমলে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোয় ঋণের নামে নজিরবিহীন লুটপাট হয়েছে। এ টাকার বড় অংশই বিদেশে পাচার করা হয়। আদায় হচ্ছে না বলে ওই অর্থ খেলাপি ঋণে পরিণত হচ্ছে। ওই সময় সরকারের নীতিনির্ধারক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীরা প্রভাব খাটিয়ে এসব অপকর্ম করেছেন। শুধু একটি ব্যাংকের মোট ঋণের ৯৫ শতাংশ খেলাপি। ওই ব্যাংকের চেয়ারম্যান ও তার বন্ধুবান্ধব মিলে সব টাকা নিয়ে চলে গেছেন।
অর্থ উপদেষ্টা বলেন, নতুন আরো ১০১ অর্থ পাচারকারীকে শনাক্ত করা হয়েছে। তাদের প্রত্যেকেই সর্বোচ্চ ২০০ কোটি টাকা করে বিদেশে পাচার করেছেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও পাচারের অর্থ ফেরত আনার প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেছে সরকার। এর আগে এক ব্যক্তি একাই কয়েক হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, এমন ১১ জনকে শনাক্ত করা হয়েছিল। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করেছে অন্তর্বর্তী সরকার।
আগামী চ্যালেঞ্জ কী- জানতে চাইলে তিনি বলেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্বলতা দূর করতে পারিনি। সেখানে কর্মরত মানুষগুলোকে ঠিক করতে পারিনি। কাজটি শুরু করেছি, এটি অব্যাহত রাখা বড় চ্যালেঞ্জ আগামীতে নির্বাচিত সরকারের জন্য।
দেশের সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে গিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, আগস্টে দায়িত্ব নেওয়ার পর এই এক বছরে অর্থনীতির বর্তমান অবস্থা একটি সন্তোষজনক পর্যায়ে আছে। কিছুটা দ্বিমত থাকতে পারে আপনাদের। তবে সুশাসনের ঘাটতি, অর্থপাচার ও দুর্নীতির কারণে আর্থিক খাত খাদের কিনারায় পড়েছিল। সেখান থেকে এখন একটু ঘুরে দাঁড়িয়েছে। আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত সামষ্টিক অর্থনীতির মধ্যে সব সূচক ছিল নেগেটিভ, এখন সব পজিটিভ হয়েছে।
অর্থ উপদেষ্টা আরো বলেন, ‘আইএমএফের শর্ত পালনে মুদ্রা বিনিময়হার বাজারের ওপর ছেড়ে দিয়ে আমরা ভুল করিনি। যদিও শুরুতে শঙ্কায় ছিলাম।’
মূল্যস্ফীতি প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, জুনে মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে। বর্তমানে ৮ শতাংশের উপরে আছে আর জুলাইয়ে ছিল ১৪ শতাংশ।
ব্যাংকগুলো একীভূত করা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, কতগুলো ব্যাংক একীভূত করা হবে, সে তথ্য প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যাংকের ওপর নেতিবাচক প্রভাব পড়বে। ব্যাংক সমন্বয় করা মানে আমাদের দেশের ভাষা হচ্ছে শেষ হয়ে গেল, যে কারণে এ তথ্য এখনই প্রকাশ করতে চাচ্ছি না। এটি কেন্দ্রীয় ব্যাংক করবে।
টাকা ফেরত আনা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, ইতোমধ্যে বড় ধরনের ১১টি কেস ফাইল হয়েছে। পাচারকারীদের শনাক্ত করা হয়েছে। কোন কোন জায়গায় পাচার করেছে, সেটি শনাক্ত হয়েছে। এসব টাকা ফেরত আনার ব্যাপারে সংশ্লিষ্ট ১২ দেশের সঙ্গে মিউচুয়াল লিগ্যাল অ্যাগ্রিমেন্ট (এমএলএ) করতে চিঠি পাঠানো হয়েছে। টাকা ফেরত আনতে আমরাও আইনজীবীর মাধ্যমে চেষ্টা করছি।
ঋণ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দেশের রাজস্ব আহরণ খুব আশাতীত নয়। এমন পরিস্থিতিতে ঋণ না আনলে কীভাবে চলবে? এখানে করের হার বাড়ালেই আয় বেশি হবে, তা নয়। কর আদায় নির্ভর করে ব্যবসা-বাণিজ্য পরিস্থিতির ওপর। তবে ঋণ পরিশোধের সীমা যেন ঠিক থাকে, সে ব্যাপারে সতর্ক আছি। এতকিছুর পরও চার বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা