নিজস্ব প্রতিবেদন ০৬ অক্টোবার ২০২৪ ০৪:০৪ পি.এম
ছবি: সংগৃহীত
অর্থপাচার রোধে গুরুত্ব দিয়ে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক)-কে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ঢাকায় যুক্তরাজ্যের দূতাবাস।
রোববার (৬ অক্টোবর) ব্রিটিশ হাইকমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল দুদক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং দুদকের অপারেশনাল সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা প্রদান নিয়ে মূলত আলোচনা হয়।
দুদকের মহাপরিচালক আখতার হোসেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান।
প্রতিনিধি দলটিতে ছিলেন হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) ডোয়িন আদেলে-শিয়াবোলা, হেড অব পলিটিক্যাল অ্যান্ড গভর্ন্যান্স টিমোথি ডুকেট এবং যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)-র ইন্টারন্যাশনাল লিয়াঁজো অফিসার পিটার ভার্নন ও হান্নাহ রিডলি।
আখতার হোসেন জানান, বৈঠকে অর্থ পাচার ঠেকাতে এবং পাচারকৃত সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে দুদকের সক্ষমতা বাড়াতে যুক্তরাজ্য যেসব সহায়তা করতে পারে- সে সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে। বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনতে দুদককে পূর্ণ সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেছে ব্রিটিশ প্রতিনিধিদল।
শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে যুক্তরাজ্যে ১৫ কোটি পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ইউকে ল্যান্ড রেজিস্টারের তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী এখানে ২৮০টি সম্পত্তি কিনেছেন।
এ বিষয়ে গত মাসে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি আপসানা বেগম-সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্তের বিষয়ে জানতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে একটি চিঠি দিয়েছেন।
চিঠিতে শেখ হাসিনা সরকারের যেসব মন্ত্রীর বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে- সেগুলোর তদন্ত এবং ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা, অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
এ ছাড়া লন্ডনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যে সম্পদ আছে, তা বাংলাদেশকে অবশ্যই ফিরিয়ে দেওয়া দরকার বলে মনে করেন ক্ষমতাসীন লেবার পার্টির এই আইনপ্রণেতা।
হাদি হত্যার প্রধান আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে যা জানালেন
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের পাশ থেকে ৬টি সাউন্ড গ্রেনেড উদ্ধার
গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: স্থানীয় সরকারমন্ত্রী
দিল্লিতে মাহদী হাসানের সঙ্গে ঠিক কী হয়েছিল?
পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুর বেসরকারিভাবে জয়ী
৯৩ কেন্দ্রের ফলাফল: বড় ব্যবধানে এগিয়ে মির্জা ফখরুল
সুষ্ঠু ভোটে যে রেজাল্ট হোক আমরা মেনে নেব: জামায়াত আমির
নির্বাচনের ফলাফল বিলম্বিত হওয়ার কোনো কারণ নেই: ইসি সচিব
ভোটকেন্দ্র দখলের চেষ্টা, সেনাবাহিনীর হাতে বিএনপির ১৩ নেতাকর্মী আটক
রেকর্ড গড়ছে ‘ত্রয়োদশ’ : ইতিহাসের সর্বোচ্চ দল ও প্রতীকের লড়াই
শান্তি ও সৌহার্দ্যপূর্ণ ভোটের পরিবেশ রক্ষার্থে দায়িত্বশীল হওয়ার আহ্বান সিইসির
নির্বাচন ডাকাতি আর না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
‘মোন্থা’র প্রভাবে সারা দেশে ৫ দিন বৃষ্টির আভাস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে শিক্ষার্থীদের শপথ
এক দিনে আবার বাড়ল দেশের স্বর্ণের দাম
সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বরখাস্ত
সোয়া দুই লাখ কোটি টাকা পাচারের অভিযোগ এস আলমের বিরুদ্ধে
প্রথমবার বাংলাদেশে আসছেন জাকির নায়েক
হাজার হাজার দেশপ্রেমিকের হত্যার নির্দেশদাতা ছিলেন হাসিনা: চিফ প্রসিকিউটর
তরুণ কৃষি উদ্যোক্তাদের জন্য ‘সোশ্যাল বিজনেস ফান্ড’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার
ড. ইউনূসের সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর সাক্ষাৎ হবে কিনা, স্পষ্ট করলেন প্রেস সচিব
শেখ হাসিনার বিচারকাজ সম্প্রচারের সময় সাইবার অ্যাটাক
বিশৃঙ্খলাকারীকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধান উপদেষ্টা
সারাবিশ্ব দেখেছে বাংলাদেশ কী ভূমিকা রাখতে পারে
আজ রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা
সেন্ট মার্টিন-বঙ্গোপসাগর ঘিরে বড় শক্তির বিপজ্জনক খেলা
রাজধানীতে হিট অফিসার বুশরার সিসা বার
হাসিনার চিকিৎসকের ছেলে ও সাবেক মন্ত্রীপুত্রের সিসা বার খুলে দিতে তদবির
রাজনৈতিক দলের ঐকমত্যে জুলাই সনদ সই হবে: ধর্ম উপদেষ্টা